রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৭ এএম
২০২০ সালের সুখ জরিপে বিশ্বের সুখী দেশের তালিকার তৃতীয় স্থানে সৌদি আরব। এই জরিপটিতে বিশ্বের ২৭টি দেশে সুখের মাত্রা পরিমাপ করা হয়েছে। জরিপ অনুসারে চীন ও নেদারল্যান্ডসের পরেই সৌদি আরবের অবস্থান।
ফ্রান্স ভিত্তিক বাজার গবেষণা সংস্থা ইপসোস দ্বারা জরিপটি পরিচালিত হয়। করোনভাইরাস মহামারির মধ্যে ২৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত এই জরিপটি চালানো হয়।
জরিপে দেখা গেছে, চীন এবং নেদারল্যান্ডসের প্রতি ১০ জনের মধ্যে নয়জন নিজেকে খুব সুখী বা সুখী হিসাবে বর্ণনা করেছেন। সৌদি আরবের ১০ জনের মধ্যে প্রায় আটজন একই কথা বলেছেন।
বিশ্বের শীর্ষ ১০-এ চীন, নেদারল্যান্ডস ও সৌদি আরবের পরের অবস্থানগুলোতে যথাক্রমে- ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, জার্মানি এবং বেলজিয়াম রয়েছে। জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একাদশতম স্থানে।
ব্রিটেনে শতকরা ৩০ জন মানুষ নিজেকে সুখী হিসেবে মনে করে। ভারতে এই সংখ্যা শতকরা ২২ শতাংশ এবং নেদারল্যান্ডসে ২০ শতাংশ। জরিপে ১৭তম স্থান অর্জন করেছে তুরস্ক। সূচকের সর্বনিম্ন সুখের দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন, চিলি এবং পেরু।
ইপসোস একটি অনলাইন জরিপ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি দেশ থকে এক হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের ভোট নেয়। সেই জরিপে অন্তর্ভূক্ত ২৭ দেশের প্রতি ১০ জনের ৬ জন প্রাপ্তবয়ষ্ক মানুষ নিজেকে সুখী হিসাবে বর্ণনা করেছেন।
সুখ জরিপের ২৭ দেশের পয়েন্টের হিসাবে দেখা যাচ্ছে- চীন ৯৩%, নেদারল্যান্ডস ৮৭%, সৌদি আরব ৮০%, ফ্রান্স ৭৮%, কানাডা ৭৮%, অস্ট্রেলিয়া ৭৭%, ব্রিটেন ৭৬%, সুইডেন ৭৪%, জার্মানি ৭৩%, বেলজিয়াম ৭১%, আমেরকা ৭০%, পোল্যান্ড ৬৮%, ভারত ৬৬%, ব্রাজিল ৬৩%, মালয়েশিয়া ৬২%, ইতালি ৬২%, তুরস্ক ৫৯%, রাশিয়া ৫৮%, জাপান ৫৫%, দক্ষিণ কোরিয়া ৫৪%, উত্তর কোরিয়া ৫২%, মেক্সিকো ৪৬%, হাঙ্গেরি ৪৫%, আর্জেন্টিনা ৪৩%, স্পেন ৩৮%, চিলি ৩৫% ও পেরু ৩২%।
এই বছরের ফলাফলকে ২০১৯ সালের সঙ্গে তুলনা করে ইপসোস এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বিশ্বব্যাপী সুখের প্রসার প্রায় অপরিবর্তিত রয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত