ভিয়েতনামে সেনা ব্যারাকে ভূমিধস, নিহত ৫

bcv24 ডেস্ক    ০৮:৫৩ পিএম, ২০২০-১০-১৮    203


ভিয়েতনামে সেনা ব্যারাকে ভূমিধস, নিহত ৫

ভিয়েতনামের মধ্যপ্রদেশ কোয়াং ত্রিতে এক সেনা ব্যারাক ভূমিধসের কবলে পড়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোরের দিকে এই দুর্ঘটনায় ঘটনায় পাঁচ সৈন্য প্রাণ হারিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ১৭ জন। তাদের সন্ধানে জোর তৎপরতা চলছে। খবর রয়টার্স।

ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়াং ত্রিতে চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে রোববার সকালের দিকে ভূমিধস হয়। এতে ২২ সৈন্য চাপা পড়ে।

স্থানীয় কর্মকর্তা হা নাগক দুয়ং’র উদ্ধৃতি দিয়ে ভিএন এক্সপ্রেস নিউজ সাইটে বলা হয়েছে, মধ্যরাতের পর থেকে চার কি পাঁচটি ভূমিধস হয়। এ সময় বোমা বিস্ফোরণের মতো শব্দ হয় এবং মনে হচ্ছিল পুরো পর্বত ধসে পড়ে যাচ্ছে।

সরকারি সংবাদ মাধ্যম পাঁচ সৈন্যের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে।

ভিয়েতনামের উপপ্রতিরক্ষামন্ত্রী ফান ভাং গিয়াং আবেগ আপ্লুত হয়ে বলেছেন, ‘আমরা আরও একটি নির্ঘুম রাত পার করলাম।’

এদিকে দেশটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ওই অঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত ৬৪ জন মারা গেছে।

এদিকে এর কয়েকদিন আগে ভূমিধসের কবলে পড়া একটি জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের রক্ষা করতে গিয়ে উদ্ধারকারী দলের ১৩ সদস্য প্রাণ হারায়।

উল্লেখ্য, দুর্যোগপ্রবণ ভিয়েতনামে প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগে অনেক লোক প্রাণ হারায়। গত বছর ১৩০ জনেরও বেশি লোক হয় মারা গেছে প্রাকৃতিক দুর্যোগে।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত