রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৫ এএম
জিয়ারতকারীদের জন্য আজ রোববার থেকে খুলে দেয়া হচ্ছে মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৭ মাস পর ধর্মপ্রাণ মানুষ পবিত্র মদিনা মনোয়ারার রওজা মোবারকে সালাম পেশ করতে পারবেন।
সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানান, ১ রবিউল আউয়াল থেকে ওমরাহ'র নিবন্ধনের জন্য নির্দিষ্ট অ্যাপ ‘ইতামারনা’য় নিবন্ধন করে মদিনার রওজা মোবারক জিয়ারত করা যাবে।
বৈশ্বিক মহামারি করোনার শুরুর দিকে সৌদি আরবের সব মসজিদ বন্ধ করে দেওয়ার পর গত ৩১ মে থেকে মসজিদে নববী খুলে দেওয়া হলেও পুরাতন মসজিদ ও রিয়াজুল জান্নাতে নামাজ এবং রওজা শরীফের জিয়ারত স্থগিত ছিল। এখন মুসল্লিরা ‘ইতামারনা’ অ্যাপে নিবন্ধন করে নির্দিষ্ট গেট দিয়ে রওজা শরীফে প্রবেশ করতে পারবেন।
রওজা শরীফে সালাম পেশের জন্য বাব আস সালাম (গেট নং-১) দিয়ে পুরুষরা প্রবেশ করবেন। আর রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য বাবে বিলাল (গেট নং-৩৮) দিয়ে প্রবেশ করতে হবে। অন্যদিকে মহিলারা বাবে উসমান (গেট নং-২৪) দিয়ে প্রবেশ করে নামাজ আদায় ও রওজায় সালাম পেশ করতে পারবেন।
নিবন্ধনের সময় রিয়াজুল জান্নাতে নামাজ আদায় ও রওজায় সালাম পেশের সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে। একজন জিয়ারতকারী ৩০ মিনিট সময় পাবেন নামাজ আদায় ও জেয়ারত করার জন্য।
নিবন্ধন ছাড়া কাউকে রিয়াজুল জান্নাত ও রওজা শরীফে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়া নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে।
অন্যদিকে, আজ ১৮ অক্টোবর থেকে মদিনার পুরোনো
স্থাপনাসহ পুরো মসজিদটি সবার জন্য খুলে দেয়া হবে। এছাড়া মসজিদুল হারামে ৬০
হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন।
আজ থেকে দ্বিতীয় ধাপের প্রবাসী ও সৌদি নাগরিকসহ আড়াই লাখ মুসল্লি ওমরাহ
পালনের সুযোগ পাবেন। তবে আগামী ১ নভেম্বর থেকে তৃতীয় ধাপে সৌদির বাইরের
দেশের নাগরিকরা ওমরাহ করার সুযোগ পাবেন। এ সময় প্রতিদিন ২০ হাজার মুসল্লি
ওমরাহ পালন করতে পারবেন এবং মসজিদের ভেতরে ৬০ হাজার মুসল্লিকে নামাজ পড়ার
অনুমতি দেওয়া হবে বলেও দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ
তথ্য নিশ্চিত করা হয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত