রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৭:৪৮ এএম
উত্তর কোরিয়ায় বিচারপূর্ব আটক ব্যবস্থায় অত্যাচার, অবমাননা এবং জোরপূর্বক স্বীকারোক্তি নৈমিত্তক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেখানে মানুষকে ‘পশুর চেয়েও অধম’ বলে গণ্য করা হয়।
দেশটির অস্বচ্ছ্ব আইনী প্রক্রিয়া বিষয়ক এক প্রতিবেদনে সোমবার এ কথা বলেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
সংগঠনটি উত্তর কোরিয়ায় আটক ছিল এমন বেশ কিছু লোক এবং কর্মকর্তার সাক্ষাতকারের ভিত্তিতে রিপোর্টটি তৈরি করে। এতে আটক কেন্দ্রগুলোর অমানবিক পরিস্থিতি উঠে এসেছে, যেখানে আটককৃতরা হর হামেশাই অত্যাচারের শিকার হয়।
সাক্ষাতকার প্রদানকারীরা বলেছেন, বিচারপূর্ব আটকাবস্থায় দূর্ব্যবহার, লাটিপেটা কিংবা লাথি মারার মতো কঠোর আচরণ করা হয়।
সাবেক এক পুলিশ কর্মকর্তা বলেন, আইনে না মারার কথা থাকলেও তদন্ত ও স্বীকারোক্তি আদায়কালে তাদের মারধর করতে হয়।
এদিকে সাক্ষাতকার দিয়েছেন কিছু আটক হওয়া কিছু নারী। তারা বলছেন, আটক থাকার সময়ে তারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন।
উত্তর কোরিয়া থেকে ২০১৫ সালে পালিয়ে আসা কিম সুন ই্য়ং বলেছেন, আটক কেন্দ্রে তার প্রশ্নকর্তা তাকে ধর্ষণ করেছে। আরো এক পুলিশ কর্মকর্তা তাকে যৌন হয়রানি করে বলে তিনি অভিযোগ করেন।
রিপোর্টে এই ধরনের অত্যাচার-নির্যাতন বন্ধে পিয়ং ইয়ং এর প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে উত্তর কোরীয় সরকারের ওপর সরকারি ও বেসরকারিভাবে চাপ প্রয়োগ করতে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
উত্তর কোরীয় নেতা কিম জং উন তার পরিবারের তৃতীয় প্রজন্ম যিনি দেশ শাসন করছেন। তার শাসনকালে রাষ্ট্রীয় নজরদারি আরো বেড়েছে এবং ভিন্নমত একেবারেই সহ্য করা হচ্ছে না।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত