রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪৩ এএম
সার্স ইঞ্চিন গুগলের বিরুদ্ধে মামলা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আস্থা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে টেক জায়ান্টের বিরুদ্ধে। এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা করা হলো। খবর সিএনএনের।
মঙ্গলবার (২০ অক্টোবর) এ মামলা করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
মার্কিন বিচার বিভাগের মামলার অভিযোগে বলা হয়েছে, গুগল প্রযুক্তিখাতের বাজার ব্যবস্থায় সুষম প্রতিযোগিতা নষ্ট করছে। সে সঙ্গে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন ও বিজ্ঞাপন ব্যবস্থায় নিজেদের একক আধিপত্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে।
গুগলের বিরুদ্ধে করা এ মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্য। এগুলো হল- আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলাইনা ও টেক্সাস।
এদিকে, এ মামলাকে ‘অত্যন্ত ত্রুটিপূর্ণ’ বলে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে গুগল। তারা বলছে, অনলাইনভিত্তিক বাজার এখন প্রতিযোগিতামূলক। আর এক্ষেত্রে গ্রাহকদের স্বার্থকে সবার আগে দেখা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, মানুষ নিজেদের পছন্দে গুগল ব্যবহার করে। বাধ্য হয়ে কিংবা অন্য কোনও বিকল্প নেই বলে নয়।
বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে গুগলের মতো এত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন সরকারের তরফে এমন মামলা করা হয়নি। বলা হচ্ছে, এক বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই মামলা করা হলো।
গত বছর গুগল শুধু বিজ্ঞাপন থেকেই আয় করেছে ১৩৪ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। যা গুগলের মোট ব্যবসার ৮৪ শতাংশ।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত