রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪৭ এএম
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের প্রথম পর্যায় ১৮ অক্টোবর পূর্ণতা পেয়েছে। ওই প্রস্তাবের ভিত্তিতে গত ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক বক্তব্যে এ মন্তব্য করেন ওয়াং ই।
চীনা পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে এই পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান।
১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রতি ইঙ্গিত করে ওয়াং ই বলেন, নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্যদেশ পরমাণু সমঝোতা ও ২২৩১ নম্বর প্রস্তাবের ন্যায়সঙ্গত বাস্তবায়ন চায়।
২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়। এর পরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাস করে এই সমঝোতাকে আন্তর্জাতিক আইনের মর্যাদা হয়।
ওই সমঝোতায় বলা হয়েছিল, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে এবং এ বিষয়ে এই সংস্থার পক্ষ থেকে আলাদা কোনো ঘোষণা দিতে হবে না।
সে অনুযায়ী তিনদিন আগে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে এবং ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি বলেছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর রাশিয়া ও চীনের কাছ থেকে সমরাস্ত্র কেনার ব্যাপারে চুক্তি করেছে ইরান।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত