পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির বাস্তবায়ন কার্যকর হবে: জাতিসংঘ

bcv24 ডেস্ক    ০৭:৪৫ পিএম, ২০২০-১০-২৫    223


পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির বাস্তবায়ন কার্যকর হবে: জাতিসংঘ

৫০তম দেশ হিসেবে হন্ডুরাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তিতে অনুসমর্থন করেছে। জাতিসংঘের এক কর্মকর্তা শনিবার এ কথা জানিয়ে বলেছেন, ৯০ দিন পরে ২০২১ সালের ২২ জানুয়ারি ঐতিহাসিক এই চুক্তির শর্তাবলী কার্যকর হবে।

যদিও পরমাণু অস্ত্রধারী দেশগুলো এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি, চুক্তি কার্যকরে যারা এগিয়ে এসেছেন তারা আশা করছেন, এটি প্রতীকি বিষয়ের চেয়ে অধিক কার্যকর হবে এবং ক্রমশ প্রতিকূল প্রভাব হ্রাস পাবে।

৫০তম দেশ হিসেবে হন্ডুরাস এই চুক্তি অনুসমর্থন দিয়েছে উল্লেখ করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মুরার এক বিবৃতিতে বলেন, “আজকের দিনটি মানবতার জন্য একটি বিজয় এবং নিরাপদ ভবিষ্যতের প্রতিশ্রুতি।”

ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এ্যাবোলিস নিউক্লিয়ার ওয়পনস (আইসিএএন) জোট সহ অন্যান্য এনজিও হন্ডুরাসের অনুসমর্থনের খবরকে স্বাগত জানিয়েছে। আইসিএসি পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি সফল করতে নিরলস প্রচেষ্টা চালানোর জন্য ২০১৭ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে।

আইসিএএন এক টুইটে বলেছে, “ হন্ডুরাস মাত্র ৫০তম দেশ হিসেবে চুক্তিতে অনুসমর্থন করেছে, এটি চুক্তি কার্যকর জোরদার করবে এবং এক ইতিহাস হয়ে থাকবে।”
আগস্টে নাগাসাকি ও হিরোসিমায় পরমাণু বোমা হামলার ৭৫ তম বার্ষিকী পালনের পরে কয়েক মাসে অনেকগুলো দেশ চুক্তি অনুসমর্থন করেছে। এরমধ্যে রয়েছে নাইজেরিয়া,মালয়েশিয়া, আয়ারল্যান্ড, মাল্টা ও টুভালু।

থাইল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভিয়েতনাম ও ভ্যাটিকান আগেই চুক্তি অনুসমর্থন করেছে। এখন এই চুক্তি ২০২১ সালের জানুয়ারিতে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে পরমাণু অস্ত্রের ব্যবহার, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা, মোতায়েন, মজুদ এবং এই অস্ত্র ব্যবহারের হুমকি প্রদান নিষিদ্ধ করা হয়েছে। ২০১৭ সালের জুলাইয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ১২২ টি দেশের সমর্থনে এই চুক্তির প্রস্তাব গৃহীত হয়।

এ পর্যন্ত ৮৪টি দেশ এই চুক্তিতে স্বক্ষর করেছে , তবে এরমধ্যে সবগুলো দেশ এখনো টেক্সটে অনুসমর্থন দেয়নি। যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, চীন ও রাশিয়াসহ পরমাণু অস্ত্রধারী দেশগুলো এই চুক্তিতে স্বাক্ষর করেনি।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত