রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৯:৫২ এএম
জাতীয় দলের বিবেচনাতে নেই তিনি অনেক দিন। ঘরোয়া ক্রিকেটেও নন খুব ধারাবাহিক। অনেক দিন পর শিরোনাম হওয়ার মতো পারফরম্যান্স দেখালেন আল আমিন হোসেন। বিধ্বংসী এক স্পেলে এই পেসার গুঁড়িয়ে দিলেন বিকেএসপিকে। প্রাইম ব্যাংককে ফেরালেন জয়ে।
দুর্দান্ত বোলিংয়ে আল আমিন নিয়েছেন ৫ উইকেট। আগের ম্যাচে হারের ধাক্কা পেছনে ফেলে ঢাকা প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিকে উড়িয়ে দিয়েছে তারা ১৭২ রানে।
ফতুল্লায় শুক্রবার শক্তিশালী প্রাইম ব্যাংককে ২২২ রানে আটকে ফেলেছিল বিকেএসপির তরুণরা। কিন্তু তাদের ব্যাটসম্যারা পেরে ওঠেনি আল আমিনের বোলিং তোপে। গুটিয়ে গেছে মাত্র ৫০ রানেই।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের এটি পঞ্চম সর্বনিম্ন স্কোর। সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড ২০০২ সালে জাতীয় লিগের ওয়ানডে সংস্করণে সিলেটের বিপক্ষে চট্টগ্রামের ৩০ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামা প্রাইম ব্যাংকও একসময় ছিল ভীষণ অস্বস্তিতে। ওপেনার সালমান হোসেন ফেরেন শূন্য রানে। আরেক ওপেনার অধিনায়ক এনামুল হক ৩১ বলে ২৩ রান করে বিদায় নেন। মিডল অর্ডারেও ব্যর্থ টানা তিন জন। ৭২ রানে হারায় তারা ৫ উইকেট।
সেখান থেকে দলকে উদ্ধার করেন ভারতীয় ব্যাটসম্যান অভিমন্যু ইশ্বরণ ও অলরাউন্ডার নাহিদুল ইসলাম। ষষ্ঠ উইকেটে দারুণ লড়াই করে ৯৪ রানের জুটি গড়েন দুজন।
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করেই আউট হয়ে যান নাহিদুল। সাতে নেমে করেছেন ৭০ বলে ৫০।
লোয়ার অর্ডারদের নিয়ে এরপর দলকে আরও কিছুটা দূর এগিয়ে নেন ইশ্বরণ। নিজে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ৪৮তম ওভারে কাঁটা পড়েন রান আউটে।
বিপর্যয়ের মধ্যে কিভাবে দলকে টানতে হয়, সেটির আদর্শ উদাহরণ ছিল যেন ইশ্বরণের ইনিংস। এক-দুই রান করে নিয়ে সচল রেখেছিলেন রানের চাকা। ৯২ রানের ইনিংসটি খেলেছেন ১০৯ বলে। কিন্তু তাতে চার ছিল কেবল ২টি, ছক্কা ১টি।
২২৩ রানের লক্ষ্য তবু ছিল তাড়া করার মতো। বিকেএসপির জন্য সেটিই অসম্ভব করে তুললেন আল আমিন। প্রথম ওভারেই নিলেন দুই উইকেট। তৃতীয় ও চতুর্থ ওভারে একটি করে।
ষষ্ঠ ওভারে আরেকটি উইকেট নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। টানা স্পেলে পরে আরও দুই ওভার বোলিং করে উইকেট পাননি। এরপরও বোলিং ফিগার ছিল দুর্দান্ত, ৮-৩-২০-৫!
বিকেএসপি আর প্রতিরোধ গড়তেও পারেনি। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ১৫ রান করা পারভেজ হোসেন ইমন।
দুই বাঁহাতি স্পিনার মনির হোসেন ও আবদুর রাজ্জাক নেন একটি করে উইকেট। এক ওভারে দুই উইকেট নিয়ে ২২ ওভারেই বিকেএসপির ইনিংস শেষ করে দেন অফ স্পিনার নাঈম হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক: ৫০ ওভারে ২২২/৯ (এনামুল ২৩, সালমান ০, ইশ্বরণ ৯২, আল আমিন ১৭, আরিফুল ০, অলক ১, নাহিদুল ৫০, নাঈম ১৫, মনির ৩*, রাজ্জাক ১৫*; তানজিম ১০-০-৫৩-০, সুমন ১০-১-৪১-২, নওশাদ ১০-০-৩৭-২, মুরাদ ১০-০-৩৫-২, আমিনুল ৬-০-৩১-০, শামিম ৪-০-২২-০)।
বিকেএসপি: ২২ ওভারে ৫০ (প্রান্তিক ২, ফাহাদ ৫, আমিনুল ০, আকবর ২, শামিম ২, কাইয়ুম ৭, ইমন ১৫, তানজিম ৪, নওশাদ ২*, সুমন ০, মুরাদ ০; আল আমিন হোসেন ৮-৩-২০-৫, আরিফুল ২-০-৪-০, মনির ৬-০-১৫-১, নাহিদুল ১-০-২-০, নাঈম ৪-০-৬-২, রাজ্জাক ১-১-০-১)।
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৭২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আল আমিন হোসেন
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত