রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৬:৪৪ এএম
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় নতুন যুদ্ধবিরতি ঘোষণা করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে এই বিরতি কার্যকর হবে। খবর আল জাজিরার।
রোববার (২৫ অক্টোবর) রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আর্মেনিয়া ও আজারবাইজানের সরকার বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার মার্কিন পররাষ্ট্র সচিব স্টিফেন বিয়েগুন আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই নতুন যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। ২৯ অক্টোবর তারা নাগোর্নো-কারাবাখ ইস্যু নিয়ে আবার বৈঠক করবে।
এর আগে নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া আর্মেনিয়া-আজারবাইজান দুইবার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। দু’বারই একে অপরকে দোষারোপ করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এবার তারা নতুন করে মানবিক যুদ্ধবিরতিতে গেল।
গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফার বৈঠক করেন। এর পরের দিন শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র সঙ্গে বৈঠক করেন আর্মেনিয়া-আজারবাইজান পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান ও আর্মেনিয়া। আন্তর্জাতিকভাবে নাগোর্নো-কারাবাখ অঞ্চলের মালিকানা আজারবাইজানের। এটি তাদেরই অংশ। কিন্তু বহু বছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত