শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:২২ এএম
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সব সদস্য একসঙ্গে পদত্যাগ করলেন। রোববার পদত্যাগ করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ছয়জন পরিচালক। আজ (সোমবার) সকালে একসঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের বাকি ১০ সদস্য।
টুইটারে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সদস্যের কাউন্সিল হওয়ার পর সবার আলোচনায় উঠে এসেছিল যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য পুরো বোর্ডেরই পদত্যাগ করা উচিত। আজ সকালে সেটিই করেছে তারা। স্বতন্ত্র ও অ-স্বতন্ত্র সব পরিচালকই দায়িত্ব ছেড়ে দিয়েছেন।’
রোববার পদত্যাগ করেছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামস, চারজন অ-স্বতন্ত্র সদস্য এবং একজন স্বতন্ত্র সদস্য দেভেন ধর্মলিঙ্গাম। তাদের পর আজ সকালে পদত্যাগ করলেন অ-স্বতন্ত্র পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান এবং ভুয়োকাজি মেমানি সেডিল।
এর আগে দেশটির স্পোর্টস ফেডারেশন এবং অলিম্পিক কমিটির নির্দেশনা অনুযায়ী ক্রিকেট বোর্ডের জন্য অন্তর্বর্তীকালীন একটি পরিচালন কমিটি ঠিক করতে বলা হয়েছিল। তবে মেম্বারস কাউন্সিলের পরামর্শ থাকার পরেও তখনকার কমিটি ভাঙতে রাজি হয়নি ক্রিকেট সাউথ আফ্রিকা।
যে কারণে পুরো বিষয়টিকে দেশের ক্রীড়ামন্ত্রী নাথি থেতওয়ার কাছে হস্তান্তর করে দেয় অলিম্পিক কমিটি। পরে ক্রীড়ামন্ত্রী ক্রিকেট সাউথ আফ্রিকাকে ‘ন্যাশনাল স্পোর্টস এন্ড রিক্রিয়েশন অ্যাক্ট’ অমান্য করার যথাযথ কারণ দেখানোর জন্য মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত