দেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে: ড. কামাল

bcv24 ডেস্ক    ১১:২০ পিএম, ২০১৯-০৪-২৪    401

দেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে: ড. কামাল

দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

বুধবার বিকালে মতিঝিল তার নিজ চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

কামাল হোসেন বলেন, দেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা মনে করি এসবের বিরুদ্ধে আন্দোলনকে আরো জোরদার করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

তিনি বরেন, আজকের বৈঠকে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে আমাদের সক্রিয়ভাবে মাঠে নামতে হবে। দেশে সভ্যতা ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা লক্ষ্য করছি। যারা আইন ভঙ্গ করছে তাদের ব্যাপারে তারা নিষ্ক্রয়। যারা নাগরিকদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের তৎপরতা দেখছি না। অন্যদিকে যারা বিভিন্নভাবে মানবাধিকারের পক্ষে দাঁড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে তৎপরতা দেখাচ্ছে। তাই আমরা মনে করি জরুরি ভিত্তিতে ঐক্যবদ্ধ একটা উদ্যোগ নিয়ে দেশের মানবাধিকার রক্ষা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার বলে আমরা আজকে এখানে বসেছি।

বুধবার বিকাল ৪টার দিকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহিদুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, অধ্যাপক আবু সাঈদ প্রমুখ।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত