২০২২ সালের আগে স্বাভাবিক জীবন আসছে না : ফসি

bcv24 ডেস্ক    ০৭:৩৪ পিএম, ২০২০-১০-৩০    249


২০২২ সালের আগে স্বাভাবিক জীবন আসছে না : ফসি

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফসি জানিয়েছেন, করোনার সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ২০২২ সাল লেগে যেতে পারে। ভ্যাকসিন এলেই যে সব রাতারাতি স্বাভাবিক হয়ে যাবে, তা তিনি মনে করেন না।

বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ লক্ষ ১২ হাজার ৭৬৭ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৪ হাজার ১৭৭ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৯ লাখ ৯৫ হাজার ২৪৫ জন।

ঠিক যখন দেশটির করোনা পরিস্থিতির চিত্র এমন তখনই এ ধরণের মন্তব্য করলেন ফসি।

অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অনলাইন আলোচনায় ফসি বলেন, ‘২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মার্কিনিকে ভ্যাকসিন দেওয়া গেলে ওই বছরের শেষ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক অবস্থার দিকে যেতে পারে।

ফসি আরো বলেন, ‘হতে পারে নতুন ইংরেজি বছরে পা দেওয়ার আগেই আমরা প্রাণঘাতী ভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাব। প্রথম পর্যায়ে কাদের ভ্যাকসিন দেওয়া হবে, সে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু, ভ্যাকসিন এলেই যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, গোটা বিশ্ব আবার আগের অবস্থায় ফিরে যাবে, ব্যাপারটা এত সহজ হবে না।’

ড. ফসির কথায়, ‘কোভিড-১৯ ভ্যাকসিন কয়েক মাসের মধ্যে চলে আসবে ঠিকই। কিন্তু, জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে আগামী বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সম্পর্ক ফসি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের আগে মাস্ক পরা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। মাস্ক নিয়ে অযথা রাজনীতি বন্ধ হওয়া উচিত। রাজনৈতিক রং বিবেচনা করে, মাস্ক পরা নিয়ে লোকজনকে উপহাস করা হচ্ছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯১ হাজার ৫৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯২ লাখ ১২ হাজার ৭৬৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৭ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৩৪ হাজার ১৭৭ জনে ঠেকেছে। 

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫০ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৫৯ লাখ ৮৩ হাজার অতিক্রম করেছে।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত