টিভি সিরিয়ালের ভিডিও দেখেই বাবাকে হত্যা কিশোরের!

bcv24 ডেস্ক    ০৭:১৮ পিএম, ২০২০-১০-৩১    223


টিভি সিরিয়ালের ভিডিও দেখেই বাবাকে হত্যা কিশোরের!

নিজের পিতাকেই লোহার রড দিয়ে মেরে অজ্ঞান করে গলা টিপে খুন করল ভারতের উত্তরপ্রদেশের ১৭ বছরের এক কিশোর। খুনের পর প্রমাণ নষ্টের জন্য মাকে সঙ্গে নিয়ে দেহ লোপাট করেছিল সে। তবে শেষরক্ষা হল না। ঘটনার ৫ মাসের বেশি কেটে যাওয়ার পর অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশের দাবি, টিভি-র একটি জনপ্রিয় হিন্দি সিরিয়ালের ভিডিও ১০০ বারের বেশি দেখেই অপরাধের প্রস্তুতি নিয়েছে সে। এমনকি, ওই সিরিয়ালে দেখানো দৃশ্য মাথায় রেখেই প্রমাণ লোপাটেরও চেষ্টা করেছে অভিযুক্ত। প্রমাণ লোপাটের সাহায্য করার অভিযোগে মৃতের স্ত্রীকেও গ্রেফতার করেছে পুলিশ। 

গত মে মাসে উত্তরপ্রদেশের মথুরায় এই ঘটনা ঘটেছে। তবে এত দিন ধরে ওই খুনের কিনারা করতে পারছিল না মথুরার পুলিশ। বুধবার খুনে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। 

মথুরার পুলিশ সুপার (সিটি) উদয়শঙ্কর সিংহ জানিয়েছেন, অভিযুক্ত কিশোর দ্বাদশ শ্রেণির পড়ুয়া। গত ২ মে তার বাবা মনোজ মিশ্র (৪২)-কে খুন করে সে। 

কী ভাবে খুন করা হয়েছিল, তা-ও জানিয়েছেন তদন্তকারীরা। তদন্তে জানা গিয়েছে, মনোজ নিয়মিত তার ১১ বছরের মেয়েকে মারধর করতেন। ঘটনার দিন বাবার কাছে বকুনি খাওয়ার পর রাতে মনোজের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তার কিশোর ছেলে। এরপর মনোজ জ্ঞান হারালে তার মুখে একটি কাপড় জড়িয়ে শ্বাসরোধ করে খুন করে সে। খুনের পর দেহ লোপাটের জন্য সেই রাতেই মাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে যায় অভিযুক্ত। একটি স্কুটিতে করে দেহ নিয়ে জঙ্গলে চলে যায় সে এবং মনোজের স্ত্রী সঙ্গীতা মিশ্র। সেখানেই মনোজের নিথর দেহে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেয়। 

ঘটনার পরের দিন পুলিশ ওই জঙ্গল থেকে এক ব্যক্তির একটি অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে। তবে ঘটনার ৩ সপ্তাহ পরেও তা মনোজের দেহ বলে সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় এলাকার কোনও থানাতেই কোনও ব্যক্তির নামে নিখোঁজ ডায়েরিও ছিল না। ফলে প্রাথমিক ভাবে ওই দেহ সনাক্তকরণ করতে পারছিলেন না পুলিশ আধিকারিকেরা। ২৭ মে মনোজের সহকর্মীদের চাপে পড়ে তার নিখোঁজ হওয়ার ডায়েরি করে তার পরিবার। এর পর মনোজের সহকর্মীরাই তার চশমা দেখে দেহ সনাক্ত করেন। 

মথুরার পুলিশ সুপারের দাবি, রীতিমতো পরিকল্পনা করে বাবাকে খুন করেছে ওই কিশোর। ঘটনার পর বার বার ডাকা সত্ত্বেও জেরা এড়িয়ে গিয়েছে। এর পর তার মোবাইল ঘেঁটে তদন্তকারীরা জানতে পারেন, অপরাধমূলক একটি টিভি সিরিয়ালের ভিডিও ইউটিউবে ১০০ বারেরও বেশি বার চালিয়ে দেখেছে সে। 

ওই সূত্র ধরেই তাকে জেরা শুরু করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেছে মনোজের কিশোর ছেলে। এর পর পুলিশ তাকে খুনের অভিযোগে গ্রেফতার করে। সঙ্গীতাকেও প্রমাণ লোপাটের অভিযোগ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। সঙ্গীতার ১১ বছরের মেয়েকে দেখাশোনার জন্য আত্মীয়দের কাছে রাখা হয়েছে।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত