রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৫:৫০ এএম
নিউইয়র্ক রাজ্যের নিউইয়র্ক সিটিতে মৃত ব্যক্তিরাও ভোট দিয়েছেন! মূলত মৃত ব্যক্তির পক্ষে ভোট দেয়া সম্ভব নয়। ভোটার নিবন্ধনের তালিকায় থাকা মৃত ভোটারের নামে অন্য কেউ ভোট দিয়ে দিয়েছে। নিউইয়র্ক নির্বাচন কর্তৃপক্ষের কাছে অন্তত দু’জন মৃত ব্যক্তির নামে ব্যালট পাঠানো হয়েছে বলে দাবি করেছে নিউইয়র্ক পোস্ট।
খবরে বলা হয়েছে, স্টাটেন দ্বীপে বসবাসকারী নিবন্ধিত ডেমোক্র্যাট ফ্রান্সিস রেকসোর নামে এ ব্যালট পাঠানো হয়েছে। ২০১২ সালে মারা যাওয়া ওই ব্যক্তির ভোট ইতোমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি। ২০১২ সালে মারা যাওয়া ফ্রান্সিস রেকসোর নামে পাঠানো ভোট ৮ অক্টোবর সেই ভোট বৈধ হিসেবে নিবন্ধনও করে ইলেকশন বোর্ড।
পরে অভিযোগ সামনে আসার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচনী কর্তৃপক্ষ। একইভাবে আরও একটি ভোটগ্রহণ করেছে নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ড। গেরট্রুড নিজার নামের ওই ভোটার মারা গেছেন ৪ জুলাই ২০১৬ সালে।
ইলেকশন বোর্ডের রেকর্ড অনুসারে, ৯ অক্টোবর ভোট দিয়েছেন গেরট্রুড এবং সেই ভোট বৈধ বলে গৃহীত হয়েছে ২৫ অক্টোবর। মৃত ব্যক্তির নামে ভোট পাঠানোর এসব ঘটনা তদন্তের জন্য পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সব তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন ২৬৪ ইলেকটোরাল পেয়ে এগিয়ে রয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত