বাইডেনের বিজয় মঞ্চ তৈরি হচ্ছে উইলমিংটনে

bcv24 ডেস্ক    ০৭:২৮ পিএম, ২০২০-১১-০৭    221


বাইডেনের বিজয় মঞ্চ তৈরি হচ্ছে উইলমিংটনে

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হবার দ্বারপ্রান্তে জো বাইডেন, তাই তার বিজয় মঞ্চ তৈরি করছেন ডেমোক্র্যাট সমর্থকরা। যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণা এখনও বাকি, তার আগেই ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে বিশাল মঞ্চ প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে বাইডেন সমর্থকরা।

এই উইলমিংটন শহর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সেখানেই তার সমর্থকরা নিচ্ছেন উৎসবের প্রস্তুতি। উইলমিংটনে বাইডেনের বাড়ির কাছে ওয়েস্টিন হোটেলের বাইরে এরই মধ্যে সমর্থকদের উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বাইডেন-হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে ইতোমধ্যে একটি জায়গা ঘিরে ফেলা হয়েছে। ইতোমধ্যে এখানে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও উইলমিংটনে পতাকাসজ্জিত একটি মঞ্চ প্রস্তুত হয়ে আছে সেই ভোটের দিন মঙ্গলবার থেকে। সেই মঞ্চ এখনও চূড়ান্ত লগ্নের অপেক্ষায়।

‘হবু প্রেসিডেন্টকে’ সমর্থন জানাবেন বলে মেকানিকসবার্গ থেকে ছেলেকে নিয়ে উইলমিংটনে এসেছেন ৪০ বছর বয়সী টমাস কুনিস। গত রাতটি তাদের গাড়িতেই কেটেছে। এর আগে কুনিস শেষবার ভোট দিয়েছিলেন ২০০০ সালে, সেবার তার সমর্থন ছিল জর্জ ডব্লিউ বুশের প্রতি। 

ইতিমধ্যে পেনসিলভেনিয়ার মতো জর্জিয়াতেও রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে টপকে গেছেন বাইডেন, এগিয়ে আছেন দেড় হাজারের বেশি ভোটে। কিন্তু দুই প্রার্থীর ভোটের ব্যবধান ০.৫ শতাংশের কম হওয়ায় রাজ্যের নিয়ম অনুযায়ী সেখানে পুনঃগণনার সিদ্ধান্ত হয়েছে।

নেভাদায় জো বাইডেন ১.৭% ভোটে এগিয়ে আছেন। এই রাজ্যের ৯২% ভোট ইতোমধ্যেই গণনা শেষ হয়েছে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পিছিয়ে যাচ্ছে দেখে তার সমর্থকরা প্রার্থনায় বসে গেছে।

শুক্রবার দুই রাজ্যের ভোটের ফল বাইডেনকে চূড়ান্ত বিজয়ের অনেক কাছাকাছি পৌঁছে যাওয়ার আভাস দিলেও ট্রাম্প শিবিরের একজন আইনজীবী এখনই পরাজয় মেনে না নেওয়ার ইংগিত দিয়েছেন। তিনি বলেছেন, তাদের নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি।

এদিকে নির্বাচনে কথিত কারচুপির যে অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তার সমালোচনা করেছেন নিজের দলের ইউটাহ্ অঙ্গরাজ্যের সিনেটার মিট রমনি। 

তিনি টুইটারে এক বার্তায় বলেছেন, ‘নির্বাচনকে ‘দুর্নীতিগ্রস্ত’ বা ‘চুরি’ করা হয়েছে বলাটা মারাত্মক ভুল। এর ফলে এখানে এবং বিশ্বজুড়ে স্বাধীনতার লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে।’

AddThis Sharing Buttons

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত