মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩০ এএম
কক্সবাজারের টেকনাফে মাদক মামলার এক পলাতক আসামি গ্রেফতার হওয়ার পর পুলিশের অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
টেকনাফ সদর ইউনিয়নের হ্যাচারি জোন এলাকায় গতকাল বুধবার ভোর রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য।
নিহত দিল মোহাম্মদ ওরফে দিলু (৩৬) টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মকবুল আহমদের ছেলে।
পুলিশ বলছে, তাদের খাতায় ইয়াবা চোরাকারবারী হিসেবে নাম রয়েছে দিলুর। মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে থানায়।
ওসি প্রদীপ বলেন, পুলিশের একটি দল গত মঙ্গলবার বিকালে টেকনাফ সদর থেকে পলাতক আসামি দিল মোহাম্মদ দিলুকে গ্রেফতার করে। পরে সে জিজ্ঞাসাবাদে জানায়, কয়েকদিন আগে পাচার হয়ে আসা ইয়াবার একটি চালান ও অস্ত্র তারা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হ্যাচারি জোন সংলগ্ন এলাকায় ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে পাওয়া ওই তথ্যের ভিত্তিতে ভোরের দিকে দিলুকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ। পুলিশের দলটি সেখানে পৌঁছালে দিলুর সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে দিলু গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ সদস্যরা দিলুকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
তিনি বলেন, এ অভিযানে টেকনাফ থানার এসআই মোহাম্মদ বাবুল ও কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিমও আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে সাত হাজার ইয়াবা, ছয়টি বন্দুক ও ১৩টি গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত