ফিটনেসে সাকিবের সফলতার রহস্য ফাঁস

bcv24 ডেস্ক    ১১:৩১ পিএম, ২০২০-১১-১১    291


ফিটনেসে সাকিবের সফলতার রহস্য ফাঁস

দীর্ঘ এক বছর ক্রিকেট থেকে নির্বাসনের কারণে সাকিব আল হাসানের ফিটনেস নিয়ে সাধারণের মধ্যে শঙ্কা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা ও তার কোচরা বরাবরের মতই বলে আসছিলেন যে, তার ফিটনেস নিয়ে উদ্বিগ্ন হবার কোনও কারণ নেই।

অতীত অভিজ্ঞতা এবং সাকিবকে খুব কাছ থেকে দেখার কারণেই বিসিবি কর্মকর্তা ও কোচরা নিশ্চিত হয়েছিলেন যে, সাকিবের মধ্যে ফিটনেসের কোনও ঘাটতি নেই। বিপ টেস্টেই এর প্রতিফলন ঘটেছে। যেখানে বিশ্বসেরা অল রাউন্ডার স্কোর করেছেন ১৩.৭। যেটি বঙ্গবন্ধু টি-২০ কাপে অংশগ্রহণের সুযোগের জন্য ফিটনেস টেস্টে অংশ নেয়া ১১৩ ক্রিকেটারের মধ্যে সেরা।

কয়েকদিন আগে সাকিবের বাল্যকালের কোচ সালাউদ্দিন বলেছিলেন- ‘সাকিব ফের ক্রিকেট শুরু করায় আমি খুশি। আমি জানিনা যুক্তরাষ্ট্রে তিনি কি করেছেন। কিন্তু কিছুদিন আগে তিনি যখন এখানে এসেছিলেন তখন তার ফিটনেস খুব ভাল ছিল।

তিনি যদি যুক্তরাষ্ট্রে ফিটনেস নিয়ে কাজ করে থাকেন, তাহলে ফিটনেস টেস্টে পাস করার জন্য সেটি হবে দারুণ সুযোগ। তার খেলা নিয়েও আমি শঙ্কিত নই। আমি নিশ্চিত আজ হোক কিংবা কাল, তিনি আগের অবস্থানে ফিরে আসবেন।’

গত সেপ্টেম্বরে এই সালাউদ্দিন ও নাজমুল আবেদীন ফাহিমের তত্বাবধানে বিকেএসপিতে চার সপ্তাহের অনুশীলন ক্যাম্প সম্পন্ন করেছিলেন সাকিব। রুদ্ধদ্বারেই সম্পন্ন হয়েছে অধিকাংশ অনুশীলন। মূলত শ্রীলংকায় নির্ধারিত টেস্ট সিরিজের অন্তত দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণের লক্ষ্যে এই ওই অনুশীলন ক্যাম্প করেছিলেন সাকিব। শেষ পর্যন্ত অবশ্য স্থগিত হয়ে যায় ওই টেস্ট সিরিজ। ফলে অনুশীলন স্থগিত রেখেই ফের যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।

বিকেএসপিতে রুদ্ধদ্বারে সেই অনুশীলন সম্পর্কে কাউকে জানতে দেননি সাকিব। তবে নিজের ফিটনেস আগের আবয়বে ফেরাতে অনুশীলনের সময় বিকেএসপির অ্যাথলেটিকস কোচ আব্দুল্লাহ হেল কাফি ও বক্সিং কোচ আরিফুল করিমের সহায়তা নিয়েছিলেন তিনি।

ফিটনেস নিয়ে এই অ্যাথলেটিক কোচ ও বক্সিং কোচের সহায়তা নেয়ার মাধ্যমে নিজের সিরিয়াসনেস ও সৃষ্টিশীলতার প্রতিফলন ঘটিয়েছেন সাকিব। অনুশীলনকে হাল্কাভাবে নেয়ার কারণে অধিকাংশ সময় সমালোচিত হয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু যখন তিনি অনুশীলনে যান তখন সেটি করেন পরিকল্পিতভাবে। ইনজুরির কারণে ২০১৮ ও ২০১৯ সালের কিছু ম্যাচ খেলতে পারেননি সাকিব। কিন্তু একবারের জন্যও নিজের অবস্থান থেকে সরে আসতে দেখা যায়নি তাকে।

২০১৯ সালের আইপিএলে সাকিব যখন সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন সেখানে সময় নষ্ট না করে ২০১৯ বিশ্বকাপের প্রতি জোর দেন তিনি। কোচ সালাউদ্দিনকে হায়দারাবাদে ডেকে নিয়ে কঠোর অনুশীলনে মনোনিবেশ করেন সাকিব। বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়ে ওই অনুশীলনের পুরস্কার লাভ করেন টাইগার এই জিনিয়াস। সেখানে ৬০৬ রান সংগ্রহের পাশাপাশি সংগ্রহ করেছিলেন ১১ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে সাকিব ছাড়া আর কোনও ক্রিকেটার ৫০০ এর অধিক রান ও ১০ এর অধিক উইকেট সংগ্রহ করতে পারেননি।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত