ব্রেক্সিটের পরে বাংলাদেশি পণ্য যুক্তরাজ্যে শুল্কের আওতায় পড়বে না

bcv24 ডেস্ক    ১১:৩৪ পিএম, ২০২০-১১-১১    236


ব্রেক্সিটের পরে বাংলাদেশি পণ্য যুক্তরাজ্যে শুল্কের আওতায় পড়বে না

যুক্তরাজ্য ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার পরও বাংলাদেশসহ যেসব দেশ ইইউ’র অধীনে বাণিজ্য অগ্রধিকার জিএসপি সুবিধা পেয়ে আসছিলো যুক্তরাজ্যের জেনারালাইজড স্কিম অফ প্রেফারেন্স (জিএসপি)’র আওতায় সেসব দেশ একই সুবিধা পাবে।

যুক্তরাাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য, পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস বিভাগ জানিয়েছে, ‘বাংলাদেশ ও মালাবিসহ বিশ্বের স্বল্পোন্নত ৪৭ দেশ থেকে আমদানিকৃত পণ্য কোনো শুল্কের সম্মুখীন হবে না।
এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাজ্যের সাথে নির্বিঘ্নে ব্যবসার অনুমতি দেবে।

ইউকে সরকার ঘোষণা করেছে যে, উন্নয়নশীল দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর শুল্ক প্রত্যাহার ও হ্রাস ব্রেক্সিট প্রক্রিয়া সমাপ্তির পরও অব্যাহত রাখা হবে। যুক্তরাজ্যের সাথে বিদ্যমান বাণিজ্য চুক্তিকে নতুন চুক্তিতে রূপান্তর করেনি এমন বাণিজ্য সুবিধাপ্রাপ্ত দেশগুলো বাণিজ্য অগ্রাধিকার প্রকল্পের আওতাভুক্ত হবে।

যুক্তরাজ্যটি গত বছর তালিকভুক্ত দেশগুলো থেকে প্রায় ৮ বিলিয়ন পাউন্ড মূল্যের টেক্সটাইল এবং পোশাক পণ্য আমদানি করেছে।

আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রসের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য ইইউ ছেড়ে যাওয়ার পরও ব্রিটিশ আমদানিকারকরা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর পোশাক ও শাকসব্জির মতো নিত্যপণ্যগুলোত শূন্য বা হ্রাসকৃত শুল্ক সুবিধা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, বিশ্বের দরিদ্রতম দেশগুলো মুক্ত বাণিজ্যের আওতায় যেসব সুবিধা পেতো তারা সেসব সুযোগ গ্রহণ অব্যাহত রাখতে পারে।’

এ স্কিমটি ব্রিটিশ ব্যবসায়ীদের ইইউ ছাড়ার পরও নির্বিঘ্নে বাণিজ্য চালিয়ে যেতে সহায়তা করবে। পাশাপাশি ব্রিটিশ গ্রাহকদেরও সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের কিছু পণ্য অবিচ্ছিন্নভাবে পেতে সহায়তা করবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, গ্লোবাল ব্রিটেন উন্নয়নশীল দেশগুলোর পছন্দের অংশীদার।

তিনি বলেন, ‘এই ঘোষণা প্রমাণ করে যে, অনেক উন্নয়শীল দেশ বাণিজ্যের মাধ্যমে বৃহত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়- একথার স্বীকৃতি দিয়ে আমরা বাণিজ্যের ক্ষেত্রে উদারনীতি গ্রহণ করে থাকি।’- বাসস


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত