মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৬:৫৩ এএম
শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে শ্রীলংকায়। রাজধানী কলম্বো থেকে ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত পুগোদা শহরের এক নিম্ন আদালতের পেছনে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। খবর দ্য ডেইলি এক্সপ্রেস’র। এরআগে গত তিন দিনে আরও দুইবার হামলার ঘটনা ঘটে।
অন্যদিকে, পুলিশ বিস্ফোরক আছে এই সন্দেহে যানবাহনে তল্লাশি চালাচ্ছে। দেশটির গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব শাখাকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে। তারা জানিয়েছে, বিস্ফোরকবাহী মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন রাজধানী কলম্বোয় প্রবেশ করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট।
গত রবিবার শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫০ জনের বেশি মানুষ। হামলাকারীরা সবাই শ্রীলঙ্কান নাগরিক বলে জানিয়েছে দেশটির সরকার। এ হামলার দায় শিকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
তবে সত্যিই তাদের সঙ্গে এ হামলার কোনো সম্পৃক্ততা আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা সবাই উচ্চশিক্ষিত ও সচ্ছ্বল পরিবারের সন্তান। হামলায় প্রায় ৫০০ লোক আহত হয়েছেন।
পুলিশ মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পুগোদার ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে এই বিস্ফোরণ ঘটেছে। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।
উল্লেখ্য, গত রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডেতে শ্রীলংকায় চার গির্জা, তিন হোটেল ও বাড়িতে বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় প্রাণ হারান অন্তত ৩৫৯ জন। আহত হন পাঁচ শতাধিক।
ওই হামলার পর থেকে শ্রীলংকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় এই বিস্ফোরণ জনমনে আতঙ্ক আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত