শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:২০ এএম
চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিলো গাজী গ্রুপ চট্টগ্রাম। আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টের সপ্তম ও নিজেদের তৃতীয় ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ১০ রানে হারিয়েছে চট্টগ্রাম।
এ নিয়ে তিন ম্যাচের সবক’টিতে জিতলো চট্টগ্রাম। অন্যদিকে তিন ম্যাচে ১ জয় ও ২ হার বরিশালের। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে চট্টগ্রাম। জবাবে মুস্তাফিজ ও শরিফুলের বোলিং তোপে ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানে থামে বরিশাল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে তামিমের বরিশাল। শুরুটা ভালো না হলেও ওপেনার লিটন দাস ও মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান শামসুর রহমান ও মোসাদ্দেক হোসেনের ছোট ছোট ইনিংসের কল্যাণে সম্মানজনক স্কোর পায় চট্টগ্রাম।
ওপেনার সৌম্য সরকার ৫ রানে ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৭ রান করে ফিরলেও আরেক ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসে ৪টি চারে ২৫ বলে ৩৫ রান। আর মিডল-অর্ডারে শামসুর ২৬ ও মোসাদ্দেক ২৮ রান করেন। তবে শেষদিকে সৈকত আলির ১১ বলে ঝড়ো ২৭ রানে লড়াকু স্কোর পায় চট্টগ্রাম। সৈকতের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো। ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে চট্টগ্রাম। বরিশালের পেসার আবু জায়েদ ৪২ রানে ২টি উইকেট নেন।
১৫২ রানের জয়ের টার্গেটে ভালো শুরুর চেষ্টা করেছিলেন বরিশালের দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক তামিম ইকবাল। ১টি করে চার ও ছক্কায় মিরাজ ১৩ রানে থামলেও, আগের ম্যাচের মতো নিজের ইনিংসকে টেনে নিয়েই যাচ্ছিলেন তামিম।
তবে ১টি চার ও ২টি ছক্কায় ৩২ বলে ৩২ রান করা তামিমকে থামান মোসাদ্দেক হোসাইন। আগের ম্যাচে অবশ্য ৭৭ রানে অপরাজিত ছিলেন তামিম। দলও জয় পায় তার। দলীয় ৬৭ রানে তামিমের বিদায়ের পর মিডল-অর্ডারে দলের হাল ধরতে পারেননি বরিশালের অন্য ব্যাটসম্যানরা। পারভেজ হোসেন ইমন ১১, আফিফ হোসেন ২৪, তৌহিদ হৃদয় ১৭ ও ইরফান শুক্কুর ২ রান করে আউট হন।
শেষদিকে সুমন খানের ৮ বলে অপরাজিত ১২ রানেও হার এড়াতে পারেনি বরিশাল। শেষ ওভারে ১৯ রানের প্রয়োজনে ১টি ছক্কায় ৮ রান নিতে পারেন সুমন। ফলে ২০ ওভারে বরিশাল করে ৮ উইকেটে ১৪১ রানেই থেমে যায় তামিমদের ইনিংস। চট্টগ্রামের শরিফুল ২৭ রানে ও মুস্তাফিজুর ২৩ রানে ৩টি করে উইকেট নেন। তবে ম্যাচ সেরা হয়েছেন তরুণ শরিফুলই।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৫১/৭, ২০ ওভার (লিটন ৩৫, মোসাদ্দেক ২৮, আবু জায়েদ ২/৪২)।
ফরচুন বরিশাল: ১৪১/৮, ২০ ওভার (তামিম ৩২, আফিফ ২৪, মুস্তাফিজ ৩/২৩)।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ১০ রানে জয়ী।
ম্যাচ সেরা: শরিফুল ইসলাম (গাজী গ্রুপ চট্টগ্রাম)।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত