রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৫২ এএম
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেস টিম গঠন করেছেন। এই টিমের ঊর্ধ্বতন সব পদে নারীদের নিয়োগ দিয়েছেন তিনি। বাইডেন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে এমন ইতিহাস এই প্রথম। খবর নিউইয়র্ক টাইমস ও বিবিসি’র।
রোববার (২৯ নভেম্বর) অভিজ্ঞ, প্রতিভাবান সাতজন নারীকে দিয়ে প্রেস টিম ঘোষণা করেন জো বাইডেন।
বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘এই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে নারীদের সমন্বয়ে হোয়াইট হাউসের প্রেস টিম গঠিত হচ্ছে। নিয়োগ পাওয়া সবাই খুবই যোগ্য, যোগাযোগে অভিজ্ঞতাসম্পন্ন, তারা দেশকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সক্ষম।’
বিবিসি জানিয়েছে, টিমের নেতৃত্বে থাকছেন সাবেক ক্যাম্পেইন কমিউনিকেশনস ডিরেক্টর কেট বেডিংফিল্ড। তিনি বাইডেনের নির্বাচনী প্রচার টিমের ব্যবস্থাপক ছিলেন। আর প্রেস সেক্রেটারি হয়েছেন ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করা ইয়েন সকি।
বাইডেন আরও বলেছেন, ‘সম্পূর্ণ নারীদের নিয়ে হোয়াইট হাউজের প্রথম সিনিয়র প্রেস টিমের ঘোষণা দিতে পেরে আমি গর্বিত।’
প্রচারণায় কোয়ালিশনের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী পিলি টোবার হোয়াইট হাউসের ডেপুটি যোগাযোগ পরিচালকের দায়িত্ব পালন করবেন।
বাইডেনের প্রচার টিমের সিনিয়র উপদেষ্টা করিন জিন-পিয়েরে, যিনি পরে হ্যারিসের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি প্রধান উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী প্রচারে বাইডেনের সিনিয়র উপদেষ্টা সাইমন স্যান্ডার্স ভাইস প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এবং প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী প্রচারে সিনিয়র উপদেষ্টা অ্যাশলে এটিন ভাইস প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন। এলিজাবেথ আলেকজান্ডার জিল বাইডেনের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করবেন।
মার্কিন নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় পুনরায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।
আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নিবেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত