পরমাণু বিষয়ে নতুন আইন পাস করল ইরান

bcv24 ডেস্ক    ০১:০৬ পিএম, ২০২০-১২-০৩    254


পরমাণু বিষয়ে নতুন আইন পাস করল ইরান

পরমাণু উৎপাদন কেন্দ্রে জাতিসংঘের পরিদর্শন বন্ধ করতে এবং ইউরেনিয়ামের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ হিসেবে পার্লামেন্টে নতুন একটি আইন পাস করেছে ইরান। দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনার পর এই পদক্ষেপ আসলো। খবর বিবিসি ও আলজাজিরার।

এই আইনের মাধ্যমে ইরান সরকার পরমাণু সমৃদ্ধকরণ বাড়াতে পারবে ২০ শতাংশ পর্যন্ত, ২০১৫ সালে শীর্ষ রাষ্ট্রগুলোর পরমাণু চুক্তি অনুসারে যা ছিল ৩.৬৭ শতাংশ।

ইরানি গার্ডিয়ান কাউন্সিল অনুমোদিত নতুন এ আইন অনুসারে, ইরানের তেলক্ষেত্র ও অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা সহজ করতে পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপের দেশগুলোকে দুই মাসের সময় বেধে দেয় তেহরান।

২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি। তবে ২০১৮ সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের দেয়া ডেডলাইন অনুসারে নিষেধাজ্ঞা সহজ না করলে দেশটির সরকার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত বাড়াবে এবং উন্নত প্রযুক্তি যুক্ত করবে। এ ছাড়া পরমাণু কেন্দ্রগুলোতে জাতিসংঘের পরিদর্শনও বন্ধ করে দেবে।

‘এক চিঠিতে নতুন আইন কার্যকর করতে প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের স্পীকার’ বুধবার এক প্রতিবেদনে এমন খবর দিয়েছিল ইরানের ফার্স সংবাদ সংস্থা।

তবে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার সরকার এই আইন অনুমোদনে একমত নয়। এ পদক্ষেপ পরমাণু চুক্তি অনুসারে বিশ্বশক্তিগুলোকে সমঝোতায় ফিরিয়ে আনার কূটনীতিকে বাধাগ্রস্ত করবে। 

রুহানির মধ্যপন্থী মন্ত্রিসভা জানায়, ইরানের পরমাণু সংক্রান্ত যে কোনো পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে সুপ্রিম জাতীয় সুরক্ষা কাউন্সিলের ওপর।

প্রসঙ্গত, গত শুক্রবার তেহরানের কাছে দামাভান্দ কাউন্টির আবসার্ড এলাকায় হামলার শিকার হন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফখরিযাদেহ। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান।

এ ঘটনার জন্য ইসরাইলসহ আন্তর্জাতিক শক্তিকে দায়ী করেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। যদিও এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততা নিয়ে ইসরাইল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত