বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখ ছুঁই ছুঁই

bcv24 ডেস্ক    ০১:০৮ পিএম, ২০২০-১২-০৩    199


বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখ ছুঁই ছুঁই

বিশ্বব্যাপী করোনার অব্যাহত তাণ্ডবে দীর্ঘ হয়েই চলেছে মৃত্যুর মিছিল। যেখানে নতুন করে যুক্ত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১৫ লাখ ছুঁতে চলেছে। অন্যদিকে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৬ কোটি ছুঁই ছুঁই। এছাড়া, আগের চেয়ে সুস্থতা বাড়লেও মোট আক্রান্তের তুলনায় তা পিছিয়ে। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৪ হাজার ৯৭০ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৩৮১ জনে। নতুন করে ১২ হাজার ৩৭৬ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ লাখ ৯৮ হাজার ৩৬৭ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৪ কোটি ৪৯ লাখ ২৭ হাজার ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৮৬ হাজার ৪৪২ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৮টি দেশ  অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৯৪১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৭৯ হাজার ৮৬৫ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৩৩ হাজার ৪৭১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৮ হাজার ৬৫৭ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৬৪ লাখ ৩৬ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫৩১ জনের।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৩ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৫৩ জন।

পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২২ লাখ ৪৪ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৩ হাজার ৮১৬ জনের।

ছয়ে  থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৮২ হাজার অতিক্রম করেছে।  প্রাণহানি ঘটেছে ৪৫ হাজার ৭৮৪ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ১৬ লাখ ৫৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৫৯ হাজার ৬৯৯ জনের। 

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় গত ৬ নভেম্বর থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৪২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫৭ হাজার ৪৫ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী। 

মেক্সিকোয় করোনার ভুক্তভোগী ১১ লাখ ২২ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৬৫ জনের। মৃত্যু হারে যা যেকোন দেশের তুলনায় সর্বোচ্চ। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৭১৩ জনের।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত