রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৪:৪৯ এএম
ভারতে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই দেখা দিয়েছে রহস্যজনক এক অসুখ। দেশটির অন্ধ্রপ্রদেশের এলুরু অঞ্চলে বমি বমি ভাব এবং তারপর অজ্ঞান হয়ে পড়ার পর ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রহস্যজনক এই অসুখের তদন্ত করে দেখেছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।
চিকিৎসকরা বলছেন, আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। সেই আশঙ্কায় সেখানে সরকারি হাসপাতালগুলোর বিছানা খালি করে প্রস্তুতি নেয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমে বলছে, অসুস্থ সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। কিন্তু তাদের কারো শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
এলুরু সরকারি হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, অসুস্থদের মধ্যে বিশেষ করে শিশুরা হঠাৎ করেই বমি করা শুরু করে। চোখে জ্বালাপোড়া হচ্ছে বলে জানিয়েছে এই শিশুরা।
এদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পরে। তাদের মধ্যে কারও কারও শরীরে খিচুনি দেখা দেয়। এই অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়া হলে সেখানে অসুস্থদের অনেকেই দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তারপর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী আলা কালী কৃষ্ণা শ্রীনিভাস জানিয়েছেন, এদের রক্ত পরীক্ষায় কোন ধরনের ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি।
তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা এলুরু সফর করেছেন। তারা পানি ও বায়ুতে কোন ধরনের দূষণের কারণে এই সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন। তবে অসুস্থদের নানা ধরনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং একমাত্র ল্যাবে সেসব পরীক্ষার পরই আসল কারণ জানা যাবে।
এদিকে, এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলেগু দেশম পার্টি আরও বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি কোন ধরনের দূষণই এই রহস্যজনক অসুখের জন্য দায়ী।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত