ইতালিতে উদযাপিত হল মহান বিজয় দিবস

bcv24 ডেস্ক    ০৯:২১ পিএম, ২০২০-১২-২০    199


ইতালিতে উদযাপিত হল মহান বিজয় দিবস

ইতালি মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস। ১৬ই ডিসেম্বর (বুধবার) ৪৯ তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন মিলানে বসবাসরত মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক, সাংবাদিক, আঞ্চলিক নেতাসহ সব শ্রেণি পেশার বাংলাদেশি নাগরিক।

কনস্যুলেট জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে ও সহকারি কনস্যুলেট শামসুল আলমের পরিচালনায়, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্হ পাঠের মধ্য দিয়ে বিকাল চারটায় দিবসের দ্বিতীয় ভাগের অনুষ্ঠান শুরু হয়।

প্রথমে কনস্যুলেট জেনারেলসহ কর্মকর্তারা, পরে মিলান লোম্বারর্দিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মাদ হানিফ শিপন এর নেতৃত্বে মিলান লোম্বারর্দিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি শাখ’র নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানোর মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়।

বক্তৃতা করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। আবদুল মান্নান মালিথা তার বক্তৃতায় জাতির জনকের অবদানের কথা তুলে  ধরেন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মাদ হানিফ শিপন, তাঁর বক্তৃতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ধারা তুলে ধরেন। তিনি বলেন, যে সব ব্যক্তি বা রাষ্ট্র বাংলাদেশের অভ্যূদয় ও স্থায়ীত্বের ব্যপারে উল্টা ছিলো তারাই আজ এ দেশের ব্যাপক উন্নয়নের অস্বীকৃতি দিয়ে চলেছে। অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন কর্মসূচি ও পরিকল্পনা সবাইকে এগিয়ে নিতে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়াও আওয়ামী লীগের নেতারা বক্তৃতা করেন, এর মধ্যে সম্মানিত সদস্য আকরাম হোসেন,সহ-সভাপতি জিনু মিয়া,খোরশেদ আলম,আবদুল খালেক রিন্টু,অপু হোসাইন। যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ,চঞ্চল রহমান,খান রহমান,মন্জুর হোসন সাগর।সাংগঠনিক সম্পাদক, আরফান শিকদার,শেখ সাঈদ। প্রচার সম্পাদক মামুন হাওলাদার, দপ্তর সম্পাদক মহিব উল্লাহ,সদস্য এমরান হোসাইন,তাঁরা মিয়া, ইব্রাহিম আলি,আনেয়ার হোসেন ভুইঞা, মিলান আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন, সদস্য সালাউদ্দিন রিপন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালির সভাপতি হাজী মোঃ সেলিম হোসাইন,সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মাদ, ইতালি ছাএলীগে’র ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহম্মদ রাজু  প্রমুখ।

সর্বশেষে জাতির পিতার আত্মার প্রতি শান্তি ও দেশের চলমান সমৃদ্ধি কামনা করে দোয়া ও আাপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত