রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া করোনা ভাইরাস রিলিফ ফান্ডের সংশোধনের আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন, অপ্রয়োজনীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই ফান্ড ঘোষণা করা হয়েছে। তাই নতুন রিলিফ ফান্ড ঘোষণা করা উচিৎ।
ভিডিও বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমাকে ঠিকঠাক একটি বিল পাঠান, নয়তো পরবর্তীতে প্রশাসন কোভিড ত্রাণ প্যাকেজ আনবে এবং সেই প্রশাসন আমিও হতে পারি, তখন আমরা এটি করব।’ তবে ট্রাম্প সরাসরি ভেটো দেওয়ার কথাও বলেননি। এই বিলে প্রেসিডেন্ট সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘একে কোভিড ত্রাণ বিল বলা হচ্ছে, তবে এর সঙ্গে কোভিডের প্রায় কোনোই সম্পর্ক নেই।’
মার্কিন কংগ্রেস দীর্ঘ ৫ মাস পর ৮৯২ বিলিয়ন ডলারের বিলের অনুমোদন দেয়। ফান্ডটি হাউস ও সিনেটে অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষরের অপেক্ষায় ছিল। এর মধ্যে ট্রাম্প বিলটি সংশোধনের আহ্বান জানালেন।
এই ফান্ডের আওতায় কর্মীদের চাকরিচ্যুত হওয়া ঠেকাতে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে ২৮৪ বিলিয়ন ডলার ঋণ দেয়া হবে। এছাড়া মার্কিন নাগরিকদের জন্য এককালীন ৬০০ ডলার করে অনুদানের জন্য ১৬৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক ভ্যাকসিন অ্যালায়েন্সের জন্য ৩.৩৬ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে এই ফান্ডে। গাভি, ইউনিসেফ, বিশ্বব্যাংক এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই অর্থ পাবে। আন্তর্জাতিক এই সম্মিলিত প্রচেষ্টা নিম্ন আয়ের দেশগুলোকে করোনার টিকা পৌঁছে দেয়ার ব্যাপারে কাজ করছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পাবে ৮২ বিলিয়ন ডলার। আর, শিশুদের যত্নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর জন্য রাখা হয়েছে ১০ বিলিয়ন ডলার। এ ছাড়া শিশুর পুষ্টি খাদ্যে ব্যয় ধরা হয়েছে ১৩ বিলিয়ন ডলার।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত