রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪৩ এএম
বিশ্বে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাহিরে। সময় যত গড়াচ্ছে রূপ পাল্টাচ্ছে ভাইরাসটি। ২৪ ঘণ্টায়ও বিশ্বের প্রায় সাত লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই সাথে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও প্রায় সাড়ে ১৩ হাজার ভুক্তভোগী। এদিনও উভয়ক্ষেত্রে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ৮ জন মানুষের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে ১৩ হাজার ৪২৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৩৬ হাজার ৬৫৯ জনে ঠেকেছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৫ কোটি ৫৬ লাখ ৯ হাজার ভুক্তভোগী প্রায়। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৪ লাখ ৯১ হাজার ৫৩৩ জন রোগী।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ১৭ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ২১৮ জনের।
সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা এক কোটি ১ লাখ ২৩ হাজারের বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৪৬ হাজার ৭৭৮ জনের।
প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৭৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৬৪ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২৯ লাখ ৩৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫২ হাজার ৪৬১ জন।
পাঁচে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ২৫ লাখ ৬ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬১ হাজার ৯৭৮ জনের।
দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত সেখানে করোনা হানা দিয়েছে ২১ লাখ ৪৯ হাজার মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬৯ হাজার ৫১ জনের।
তুরস্কে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত ২০ লাখ ৮৩ হাজার মানুষের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৬১ জনের।
ইতালিতে এখন পর্যন্ত ১৯ লাখ ৯১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৭০ হাজার ২৯৫ জনের। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ রোগী।
এছাড়া স্পেন, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, চিলি, জার্মানি, ইউক্রেইন, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। একই সাথে ঝরছে বহু মানুষের প্রাণ।
এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন মানুষ। এর মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন রোগী সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৩৫৯ জনের।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত