রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪৩ এএম
ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ব্রেক্সিট পরবর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অথবা চুক্তিহীন ব্রেক্সিটের ব্যাপারে চূড়ান্ত ফায়সালা হয়েছে। কয়েক বছর ধরে চলা এই অচলবস্থার অবসান হয়েছে। বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে তারা। খবর ডয়েচে ভেলের।
এখন ব্রিটেন ও ইইউ সদস্য রাষ্ট্রসমূহের সংসদে এটি পাস হতে হবে।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে জার্মানি ভিত্তিক সংবাদমাধ্যমটিতে বলছে, এটি দুই পক্ষের জন্যই স্বাক্ষরিত সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। ২০১৯ সালে এই অঞ্চলে বাণিজ্যের পরিমাণ ছিল ৭৪৭ বিলিয়ন ইউরো।
২০১৬ সালে এক গণভোটের মাধ্যমে ইইউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন। এরপর চলতি বছরের ৩১ জানুয়ারি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ-ব্রিটেনের মধ্যে কীভাবে বাণিজ্য চলবে তা নিয়ে একটি চুক্তির আলোচনা চলছিল। ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি সই না হলে দুই ব্লকের মধ্যে ব্যবসা-বাণিজ্যে নানা সমস্যা দেখা দিত।
চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে গত কয়েকদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন নিজেদের মধ্যে বেশ কয়েকবার কথা বলেছেন।
স্থানীয় সময় বুধবার রাত থেকেই চুক্তিতে সম্মত হওয়ার কথা শোনা যাচ্ছিল। তারপরও সারারাত আলোচনা চলে। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই চুক্তির খবর আশা করা হচ্ছিল।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রেক্সিটের পর মাছ ধরার কোটা ব্যবস্থা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতানৈক্য ছিল। সে কারণে চুক্তিতে পৌঁছাতে এত সময় লেগেছে।
এদিকে চুক্তি সফল হওয়ার পর টুইটারে প্রতিক্রয়া জানিয়েছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফন ডেয়ার লাইয়েন। তিনি একে ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ চুক্তি বলে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমরা আমাদের আইন ও ভাগ্যের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছি।’ এটা পুরো ইউরোপের জন্য একটি ‘ভালো চুক্তি’।’
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত