রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৩:৪১ এএম
করোনাভাইরাস মহামারী প্রতিরোধে আরোপিত নানা বিধিনিষেধের মধ্যেই বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। এ নিয়ে এক ভাষণে পোপ ফ্রান্সিস বিশ্ববাসীকে নিজেদের দায়িত্ব মনে করে গরীবদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান অংশ নয় বরং পেছন দিকের একটি অংশে এ বছর ‘ক্রিসমাস ইভের ম্যাস’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একশ’ জনের কম মানুষ অংশ নিয়েছেন। সাধারণত প্রতিবছর বড়দিনের ‘ম্যাসে’ দশ হাজারের বেশি মানুষ অংশ নেন। যাদের মধ্যে প্রায় দুইশ’ দেশের কূটনীতিকরা থাকেন।
এবার নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে ‘ম্যাস’ শুরু হয়। যাতে ‘ম্যাসে’ যার অংশ নিচ্ছেন তারা স্থানীয় সময় রাত ১০টায় কারফিউ শুরুর আগেই বাড়িতে ফিরতে পারেন।
বড়দিনের বার্তায় পোপ বলেন, ‘ঈশ্বরের পুত্র নিজেও দরিদ্র এবং সমাজচ্যুত মানুষদের মধ্যে জন্ম নিয়েছেন। তারমধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন, সমাজচ্যুতরাও ঈশ্বরেরই সন্তান।’
তিনি বলেন, ‘দারিদ্র এবং প্রয়োজনের মধ্য দিয়েই ঈশ্বর আমাদের মাঝে আসেন এবং বলেন, গরীবদের সেবা করার মাধ্যমেই আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ ঘটাতে পারবো।’
উল্লেখ্য, ইতালিতে বড়দিন এবং নববর্ষের ছুটির পুরো সময়েই দেশজুড়ে লকডাউন জারি করা হয়েছে। জরুরি নয় এমন সব দোকান ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫ ও ৬ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকজন শুধুমাত্র কর্মক্ষেত্রে যেতে এবং স্বাস্থ্য ও জরুরি প্রয়োজনে ওই সময় বাড়ির বাইরে যেতে পারবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত