ট্রাম্পকে হত্যার হুমকি নিয়ে যা বলছে ইরান

bcv24 ডেস্ক    ০৭:০২ পিএম, ২০২১-০১-০২    207


ট্রাম্পকে হত্যার হুমকি নিয়ে যা বলছে ইরান

মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দাবি করে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিয়েছেন। এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া। 

এমতাবস্থায় নিজের অবস্থান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকের সাবেক শাসক সাদ্দাম ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প; প্রেসিডেন্ট রুহানির ভাষায় পরিণতিতে দু’জনের মধ্যে মিল রয়েছে, প্রেসিডেন্ট রুহানির এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে ওয়াশিংটন টাইমস। খবর পার্সটুডের। 

পত্রিকাটির কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এক টুইটার বার্তায় বলেছেন, ‘বিদেশি নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা মার্কিন-ইসরাইলি বাণিজ্য; ইরানি নয়।’

তিনি বলেন, ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতার প্রশ্নে ওয়াশিংটন টাইমসের এর চেয়ে বেশি পরিপক্কতা প্রদর্শন করা উচিত ছিল। কিন্তু বানোয়াট খবর প্রকাশ করা পত্রিকাটির অভ্যাসে পরিণত হয়েছে এবং এটি এর আগেও ইরান সম্পর্কে ভুয়া খবর প্রকাশ করেছে।’

এদিকে পত্রিকাটি এমন সময় এ দাবি করে যখন প্রেসিডেন্ট রুহানি গত বৃহস্পতিবারই এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে ইরাকের সাবেক শাসক সাদ্দামের সঙ্গে তুলনা করেছিলেন। 

তিনি বলেছিলেন, ‘সাদ্দাম ইরানের বিরুদ্ধে আট বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং পরে তার সরকারের পতন হয়। অন্যদিকে ট্রাম্প গত তিন বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার প্রশাসনেরও পতন ঘটতে যাচ্ছে।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ট্রাম্প যেসব অপরাধ ও জুলুম করেছেন তার ফলে ইতিহাসে তার নাম অপমানিত ও লাঞ্ছিতদের সারিতে স্থান পাবে।’

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত