চট্টগ্রাম সিটির ভোটে প্রার্থীদের আচরণ দেখবে ১৪ ম্যাজিস্ট্রেট

bcv24 ডেস্ক    ০৮:১৩ পিএম, ২০২১-০১-০৯    210

চট্টগ্রাম সিটির ভোটে প্রার্থীদের আচরণ দেখবে ১৪ ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি দেখতে মাঠে নামলেন ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন তারা। করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

আচরণবিধি প্রতিপালন, নির্বাচনী অপরাধ রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এ টিম মাঠে কাজ করবে জানিয়েছেন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ দেওয়া হয়। শুক্রবার বিকেলে এই আদেশ জারি করা হয়।

এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় ১৬, ২০ ও ৩২ নম্বর ওয়ার্ডে, আবদুস সামাদ শিকদার ২৭, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে, আশরাফুল হাসান ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে, তৌহিদুল ইসলাম ১২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে, এস এম আলমগীর ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে, মিজানুর রহমান ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে, আশরাফুল আলম ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে, মাসুদ রানা ৩৩, ৩৫ ও ৩৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ২২, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে, জিল্লুর রহমান ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে, রেজওয়ানা আফরিন ৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডে, উমর ফারুক ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডে এবং গালিব চৌধুরী ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আচরণবিধি পর্যবেক্ষণ করতে ১৪ জন ম্যাজিস্ট্রেট ৮ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। এছাড়া ১৪ জন সহকারী রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা।’

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত