রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৪ এএম
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন আগামী ২০ জানুয়ারি। কিন্তু সেই শপথ অনুষ্ঠানে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তকে ভালো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
শান্তিপূর্ণভাবে ক্ষমতায় হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই শুক্রবার এক টুইট বার্তায় এ কথা জানান ট্রাম্প। শুধু ট্রাম্প নন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ জানুয়ারি ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প ও তার সহধর্মীনি।
টুইট বার্তায় তিনি জানান, আমাকে যারা জিজ্ঞাসা করেছেন ২০ জানুয়ারির অনুষ্ঠানের বিষয়ে তাদের আমি বলেছি, আমি শপথ অনুষ্ঠানে যাব না।
জো বাইডেন বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে তিনি শপথ অনুষ্ঠানে যোগ দিবেন না। খুব কম বিষয়েই ট্রাম্প ও আমি একমত হতে পেরেছি। তবে একমত হওয়ার ক্ষেত্রে এটি একটি। শপথ অনুষ্ঠানে তার না আসার সিদ্ধান্তটা ভালো হয়েছে। ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার সম্পর্কে আমার যে ধারনা ছিল সেটাই তিনি পাল্টে দিয়েছেন। তিনি দেশের জন্য লজ্জা। বিশ্বের জন্য লজ্জা। তিনি দায়িত্বে থাকার যোগ্য নন।’
এদিকে ট্রাম্প শপথ অনুষ্ঠানে না আসলেও ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিষয়ে বাইডেন বলেন, ‘তাকে স্বাগত জানাই। তিনি আমার শপথ অনুষ্ঠানে আসলে আমি সম্মানিতবোধ করবো।’
প্রসঙ্গত, বুধবার (৬ জানুয়ারি) ইতিহাসের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের অধিবেশন চলাকালে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা ক্যাপিটল হিল ভবনে আক্রমণ করে। হামলার ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি জোরালো হয়।
তবে ক্যাপিটল ভবনে হামলার পরপরই ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন।
এক ভিডিওতে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি একটি নতুন প্রশাসন ক্ষমতা নেবে। ক্ষমতার সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হস্তান্তরের দিকেই এখন তাঁর দৃষ্টি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত