হঠাৎ অন্ধকারে ডুবে গেলো পাকিস্তান

bcv24 ডেস্ক    ০৬:২৭ পিএম, ২০২১-০১-১০    216


হঠাৎ অন্ধকারে ডুবে গেলো পাকিস্তান

বিদ্যুৎ বিভ্রাটের কারণে হঠাৎই অন্ধকারে ডুবে গেলো পাকিস্তানের একের পর এক শহর। শনিবার (৯ জানুয়ারি) মাঝরাতের কিছু আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা। ব্ল্যাকআউটের মুখে পড়ে করাচি, রাওয়ালপিণ্ডি, লাহোর, ইসলামাবাদ, মুলতানসহ একাধিক শহর। জাতীয় পাওয়ার গ্রিডে সমস্যার কারণেই এই বিভ্রাট হয়েছে। খবর বিবিসি’র।

ইসলামাবাদের ডেপুটি কমিশনার হামজা শফাকত টুইট বার্তায় জানিয়েছেন, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির (এনটিডিসি) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়ে গোটা পাকিস্তানে অন্ধকার নেমে এসেছে। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।’

পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুব খান টুইট বার্তায় জানিয়েছেন, পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমে ফ্রিকোয়েন্সি এক ধাক্কায় অনেকটা নেমে যাওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে। কেন এমনটা ঘটল তা ইতিমধ্যেই খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার জন্যও অনুরোধ করেন।

বিভ্রাটের কারণে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরও। বেশ কিছু মোবাইল ও ইন্টারেনেট পরিষেবার ওপরেও পড়েছে প্রভাব। করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয় বিভ্রাটের কারণে।

সরকারের সমালোচনা করে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ১৯৯৯ সালে শেষ বার যখন দেশে বড়সড় ব্ল্যাকআউট হয়েছিল, সেই সময়ের কথা তুলে ধরেন। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সে সময় পারভেজ মোশাররফ গ্রেফতার করেছিলেন। সেই সময় পাকিস্তানে সামরিক শাসনও জারি হয়েছিল।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভোরের দিক থেকে বিভিন্ন শহরে ধাপে ধাপে বিদ্যুৎ পরিষেবা ফিরছে। কিন্তু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়।

রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত