দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে রাষ্ট্রকে সমর্থন দেয়ার আহ্বান

bcv24 ডেস্ক    ০৬:৪৫ পিএম, ২০২১-০১-১১    221


দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে রাষ্ট্রকে সমর্থন দেয়ার আহ্বান

রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হলে কয়েক বছরের মধ্যে কিরগিজস্তানের অর্থনৈতিক সঙ্কটের অবসান হবে বলে জনগণকে আশান্বিত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাদির জ্যাপারভ। একইসঙ্গে প্রত্যেক নাগরিককে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে রাষ্ট্রকে জোরালো সমর্থন দেয়ারও আহ্বান জানান।

রোববারের (১০ জানুয়ারি) প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ফলাফল অনুসারে ৫২ বছর বয়সী কিরগিজ এই নেতা বিজয়ী হওয়ার পর এসব কথা বলেন।

এদিন নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে সাদির জ্যাপারভ বলেন, "দেশের সমস্যা সমাধানের জন্য এক-দু'বছরই যথেষ্ট নয়। যদি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা যায়, তবে আমি কিরগিজস্তানকে তিন থেকে চার বছরের মধ্যে অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্ত করে আনব।"

বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে মধ্য এশিয়ার এই দেশটির প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি শিকড় গেড়েছে উল্লেখ করে তিনি জোর দিয়েছিলেন যে- এর বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যেককেই দায়িত্ব কাঁধে তুলে দিয়ে রাষ্ট্রকে সমর্থন করা উচিত।

দেশের ভোটাররা তাকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য নির্বাচিত করেছেন উল্লেখ করে জাপারভ আরও বলেন, "আমরা আগের সরকারের ভুলগুলোর পুনরাবৃত্তি করব না। আমরা রাজনৈতিক নিপীড়ন থেকে দূরে থাকব। যারা আইনের শাসন লঙ্ঘন করে তাদেরকে আমরা সহ্য করব না।"

একইসঙ্গে তার সরকার কাজাখ-তুর্কি সম্পর্ক জোরদার করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন দেশটির প্রাক্তন এই প্রধানমন্ত্রী।

এর আগে, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলের কথা উল্লেখ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সভাপতি নুরজান শাইলদাবেকোভা সাংবাদিকদের বলেছিলেন, জাপারভ প্রায় ৭৯% ভোট পেয়েছেন।

ভোটে একইসঙ্গে সংসদীয়, রাষ্ট্রপতি বা কোনও পরিবর্তন নয়- দেশটিতে এই তিনটি দিক নিয়ে সরকার গঠনের বিষয়েও সিদ্ধান্ত দিয়েছে জনগণ। শাইলদাবেকোভা বলেছিলেন- প্রায় ৩৪% ভোটার গণভোটে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৮১.২% ভোটার রাষ্ট্রপতি শাসিত সরকার গঠনের পক্ষে ভোট দিয়েছেন। সূত্র- আনাদোলু এজেন্সি।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত