ইরানে ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন, আতঙ্কে ইসরায়েল

bcv24 ডেস্ক    ০৬:৫০ পিএম, ২০২১-০১-১১    251


ইরানে ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন, আতঙ্কে ইসরায়েল

ইরান নতুন আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করার পর ইসরায়েলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ‘ওয়ালানিউজ’ ইরানের ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের খবর ও ভিডিও প্রকাশ করার পর থেকে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে ইসরায়েলিদের মধ্যে।

প্রতিবেদনটির নিচে ইসরায়েলিদের নানা মন্তব্য থেকেও বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে। আর এ সংক্রান্ত এক প্রতিবেদনে ইসরায়েলিদের নানা মন্তব্যের অনুবাদ তুলে ধরেছে ইরানের বার্তাসংস্থা তাসনিমনিউজ।

সেখানে এক ইসরায়েলি পাঠক লিখেছেন, “ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এটা বড় সাফল্য। আমাদের ভূখণ্ড খুব বড় নয়। চারদিক থেকে যখন বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র আসতে থাকবে। তখন আমাদের আর কোনও উপায় থাকবে না।”

এ সময় অনেক পাঠকই ইসরায়েলি নেতাদের সমালোচনা করে ইরানের এই খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। আরেকজন লিখেছেন, "হিজবুল্লাহর বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধের সময় ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির মন্তব্য ছিল- তারা কয়েক ঘণ্টার মধ্যে হিজবুল্লাহর সব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলবে। কিন্তু শেষে কী হয়েছিল? আমরা তিন সপ্তাহ ধরে দেখেছি- আমাদের ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। হাইফাতেও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে। আমরা সব সময় নিজেদেরকে বড় করে দেখেছি। এটাই আমাদের জন্য বিপজ্জনক।”

ওয়ালানিউজ-এর এ সংক্রান্ত প্রতিবেদনের নিচে এ ধরণের বহু মন্তব্য করেছেন ইসরায়েলি পাঠকরা। যার বেশিরভাগ মন্তব্যেই তাদের ভয় ও আতঙ্ক ফুটে উঠেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে। যার ভিডিওতে দেখা যায়, আমেরিকা ও ইসরায়েলের পতাকা মাড়িয়ে তারা ওই ভূগর্ভস্থ স্থানে প্রবেশ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, "আঞ্চলিক অখণ্ডতা, দেশের স্বাধীনতা এবং ইসলামী বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, আমাদের শত্রুরা যুক্তির চেয়ে শক্তির ভাষাকে বেশি গুরুত্ব দেয়। তাই, তাদের আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোনও বিকল্প নেই।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত