মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৫:৪৪ এএম
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আগামি ২৯ এপ্রিল পর্যন্ত সব ক্যাথলিক গির্জা বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির সিনিয়র যাজক ফাদার এডমন্ড তিলেকারত্নে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
ফাদার এডমন্ড তিলেকারত্নে জানান, নিরাপত্তা বাহিনীর পরামর্শ অনুযায়ী তারা গির্জাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, ২১ এপ্রিলের হামলার পর ইতোমধ্যেই দেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে।
এদিকে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, ২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আগেই থেকেই নজরদারিতে রেখেছিল লঙ্কান গোয়েন্দারা। তবে তখনও পর্যন্ত তাদের হেফাজতে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ সরকারের হাতে ছিল না।
ইতোমধ্যেই ওই হামলার ঘটনায় শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় এক ব্যবসায়ীর সন্তানদের নাম এসেছে। মোহাম্মদ ইউসুফ ইব্রাহিম নামের খ্যাতনামা ওই মসলা ব্যবসায়ী একসময় বামপন্থী রাজনৈতিক দল জনতা ভিমুখী পেরামুনা পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। শ্রীলঙ্কার বর্তমান শিল্প ও বাণিজ্যমন্ত্রী ঋষথ বাথিউডেন তার ঘনিষ্ঠ বন্ধু।
সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষের সংবর্ধনা অনুষ্ঠানেও তার উপস্থিতি ছিল লক্ষণীয়। হামলার পর তদন্তের জন্য তাকে গ্রেফতার করে পুলিশ। তবে তার একজন প্রতিবেশী জানান, গরিব মানুষদের খাবার ও অর্থ সহায়তার জন্য তিনি এলাকায় বেশ বিখ্যাত ছিলেন। তার সন্তানরা এমন কাজ করতে পারে, এটা অকল্পনীয়। অভিজাত পরিবারের সন্তানদের এভাবে হামলায় অংশ নেওয়ার বিষয়েও কথা বলেছেন লঙ্কান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, হামলাকারীরা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তারা দেশের বাইরে পড়াশোনা করে এসেছে। সমাজে তাদের অভাবনীয় অবস্থান রয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত