আইএস-এর ভিডিও বার্তায় যা বলা হয়েছে

bcv24 ডেস্ক    ১০:২৩ পিএম, ২০১৯-০৪-২৫    542


আইএস-এর ভিডিও বার্তায় যা বলা হয়েছে

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণের দায় স্বীকারের পর আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পাশাপাশি আলাদা করে একটি ভিডিও প্রচার করে আইএস। ওই ভিডিওতে হামলার বিস্তারিত না থাকলেও সেখানে আরবি ও তামিল ভাষায় আরও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। 

গত রোববার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি। 

গত মঙ্গলবার কোনও প্রমাণ ছাড়াই 'আমাক'-এ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর ছবি সম্বলিত এক বিবৃতিতে হামলার বিস্তারিত বিবরণ হাজির করে তারা। তারপর প্রচার করা হয় একটি ভিডিও। ভিডিও বার্তায় ইংরেজি ভাষায় যে সাব টাইটেল দেওয়া হয়, সেখানে লেখা ছিল: ‘হে ক্রুসেডারগণ...এ রক্তাক্ত দিনটি তোমাদের জন্য আমাদের পুরস্কার।’ 

এর পাশাপাশি সেখানে ২১/৪ এ সংখ্যাগুলোর উল্লেখ ছিল, যা ছিল ওই হামলার তারিখ (২১ এপ্রিল)। বিভিন্ন প্রপাগান্ডা ভিডিওতে খ্রিস্টান ও পশ্চিমাদেরকে গালি দিতে গিয়ে প্রায়ই ক্রুসেডার শব্দটি ব্যবহার করে থাকে আইএস। ভিডিওতে আরবি ভাষায় দেওয়া একটি বার্তার অডিও ক্লিপও যুক্ত করা আছে। বার্তাটি নিহত আইএস মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানির দেওয়া সতর্কবার্তা।

সেখানে আদনানি বলেছিল: ‘অবিশ্বাসীদের দুর্গে বিস্ফোরণ চালাতে প্রতিটি জায়গায় (পর্বত ও উপত্যকায়) আমাদের সেনারা রয়েছে।’ ওই অডিও ক্লিপের পাশাপাশি আদনানির একটি ছবিও স্ক্রিনে ভেসে উঠতে দেখা গেছে। আর তার নিচে তামিল ভাষায় তার নাম ও সাবেক পদ উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালের আগস্টে সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের দাবিকৃত এক বিমান হামলায় নিহত হয় আদনানি। 

ভিডিওতে আদনানির অডিও ক্লিপটি শেষ হওয়ার পর শ্রীলঙ্কান তামিল ভাষায় উচ্চারিত একটি কণ্ঠস্বর শোনা যায়। আর সাবটাইটেল দেওয়া হয়েছে আরবি ভাষায়। সেখানে বলা হয়েছে: ‘আমাদের সেনারা সর্বত্র অবস্থান করবে। সরকারের ক্যাসেলগুলো যা কিনা কেবল দমন-পীড়নকে অনুমোদন করে, সেখানে বোমা ফেলব আমরা।’ 

তামিল ভাষায় ব্যবহৃত ক্যাসেল শব্দটিকে ভাষান্তরিত করলে অর্থ দাঁড়ায়: যে সরকারি ভবনে বিধি-বিধান তৈরি করা হয়। এরপর ভিডিওতে একে একে আট ব্যক্তির ছবি উপস্থাপন করা হয়। প্রত্যেকেই আইএসের প্রতীক হিসেবে ব্যবহৃত কালো পতাকার সামনে পোজ দিয়েছে। ছবির পাশাপাশি প্রত্যেকের ডাক নাম প্রকাশ করা হয়েছে। আইএসের আনুষ্ঠানিক বিবৃতিতেও সে একই নাম উল্লেখ করা হয়েছে। 

নামগুলো হলো: আবু উবাইদা, আবুল মুখতার, আবুল খলিল, আবুল মুখতার, আবু হামজা, আবুল বারা, আবু মুহাম্মদ ও আবু আব্দিল্লাহ। শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র রাজিথা সেনারত্নে গত সোমবার ঘোষণা দেন ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) নামের স্থানীয় একটি সংগঠন এ হামলার জন্য দায়ী। 

সেনারত্নে দৃঢ়কণ্ঠে বলেন, এনটিজে একা একা হামলা চালায়নি। তাদের সঙ্গে ‘আন্তর্জাতিক নেটওয়ার্কের’ সমর্থন ছিল। হামলার পরিকল্পনা ও বোমা সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতা করেছে তারা। ‘আমাদের মনে হয় না দেশের ছোট একটি সংগঠন একাই এ কাজ করেছে। তাদের সঙ্গে আন্তর্জাতিক সমর্থন ছিল কিনা এবং তাদের অন্য সংযোগ নিয়ে এখন তদন্ত করছি আমরা। কীভাবে তারা এখানে আত্মঘাতী হামলাকারীকে প্রস্তুত করেছে এবং কীভাবে তারা এরকম বোমা প্রস্তুত করেছে তা নিয়ে তদন্ত চলছে।’

ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা এশিয়া টাইমসকে বলেন, ‘আমরা বিশ্বাস করি এনটিজে কেবল নির্দেশ পালন করেছে, ঘটনা নিয়ন্ত্রণ করেছে অন্য কেউ। এ ধরনের জটিল জঙ্গি অভিযানে অনেক মানুষের সংশ্লিষ্টতাসহ কয়েক স্তরের নিয়ন্ত্রণ থাকতে পারে।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত