কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী-সন্তান হারানোর বর্ণনা দিলেন সুদেশ

bcv24 ডেস্ক    ১০:২৩ পিএম, ২০১৯-০৪-২৫    534


কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী-সন্তান হারানোর বর্ণনা দিলেন সুদেশ

শ্রীলঙ্কায় ২১ এপ্রিলের ভয়াবহ সিরিজ বিস্ফোরণের একজন প্রত্যক্ষদর্শী অস্ট্রেলীয় নাগরিক সুদেশ কলোনি। সেদিনের ঘটনায় তিনি নিজে বেঁচে গেলেও প্রাণ হারান তার স্ত্রী-সন্তান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিয়েছেন সুদেশ কলোনি। সাক্ষাৎকারের মাঝেই একপর্যায়ে অশ্রুসজল হয়ে পড়েন তিনি। সেদিন স্ত্রী-কন্যাকে রেখে কিছু সময়ের জন্য সেন্ট সেবাস্টিয়ান গির্জার বাইরে গিয়েছিলেন সুদেশ। বিস্ফোরণের পর দ্রুত দৌড়ে ভেতরে প্রবেশ করেন। কিন্তু ততক্ষণে তার স্ত্রী-কন্যা আর বেঁচে নেই। গির্জার মেঝেতে পড়ে রয়েছে তাদের নিথর দেহ। 

সুদেশ কলোনি বলেন, বিস্ফোরণের পর ফিরে এসে দেখতে পাই মেয়ে গির্জার মেঝেতে পড়ে আছে। শুধু মেয়েকেই দেখছিলাম। তাকে তুলে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু ততক্ষণে সে আর নেই। মেয়ের কাছেই পড়েছিল স্ত্রীর নিথর দেহ। কান্নাজড়িত কণ্ঠে সুদেশ কলোনি বলেন, গির্জায় সেদিনের আয়োজনে অংশ নিতে আগে থেকেই বেশ উচ্ছ¡সিত ছিলেন তার স্ত্রী-কন্যা। তার ভাষায়, ‘আমার সামনেই তাদের মৃত্যু হয়েছে।’  

সিএনএন-কে কন্যার একটি ভিডিও দেখান সুদেশ। সেখানে বড় একটি গিটার বাজাতে বাজাতে বাবার সঙ্গে গান করছিল সে। 

সুদেশের ভাষায়, ‘আমরা আসলেই একটি চমৎকার পরিবার ছিলাম। বিশেষ করে আমার মেয়েটি। এখন তারা চলে গেছে। এটা খুবই কঠিন।’ ২১ এপ্রিল শ্রীলঙ্কার তিন গির্জা ও তিন হোটেলসহ আটটি স্থানে চালানো ওই সিরিজ বিস্ফোরণে নিহত হন ৩৫৯ জন। আহত হয়েছেন প্রায় ৫০০ জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি তারা।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত