রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৩ এএম
ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে বিতারিত হওয়ার পর এবার ইউটিউব থেকেও ছিটেকে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধ করে দেয়া হয়েছে তার ইউটিউব চ্যানেল।
এ নিয়ে ইউটিউব জানিয়েছে, প্রাইভেসি পলিসি মেনে না চলায় নূন্যতম সাত দিনের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্পের ইউটিউব চ্যানেল।
সম্প্রতি চ্যানেলে আপলোড হওয়া কন্টেন্ট থেকে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে। গুগলের প্রতিষ্ঠান ইউটিউব জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য এই চ্যানেলের কোনও কন্টেন্টে কমেন্ট করার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। তাদেরকে উস্কানি দেয়ার অভিযোগও ওঠে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। এজন্য তাকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম ট্রাম্পকে সাময়িকভাবে নিষেধাজ্ঞার মধ্যে রাখলেও ট্রাম্পকে স্থায়ীভাবে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে টুইটার।
এমনিতেই টুইটারের সঙ্গে আগেও ট্রাম্পের বিবাদ লেগেছিল একাধিকবার। মিথ্যা বা ভুল তথ্যের তকমা দিয়ে তার একাধিক টুইট ফ্ল্যাগ করে দিয়েছিল তারা। এবার তারা শুধু চরমপথ নেয়নি, ট্রাম্পের তিনটি টুইটার অ্যাকাউন্টকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এবার হিংসা ছড়ানোর আশঙ্কা থেকে সেই পথে হাঁটলো ইউটিউব।
এদিকে, আরও সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে যখন ইমার্জেন্সি দেয়া হয়েছে, কড়া সতর্ক অবস্থায় রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো, তখন অভিশংসনকে কেন্দ্র করে আরো সহিংসতার হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হামলার ঘটনায় তিনি মোটেও অনুতপ্ত নন। তার কণ্ঠে এ জন্য কোনো অনুশোচনা দেখা যায়নি। উল্টো তিনি হুঁশিয়ার করে দিয়েছেন সবাইকে। বলেছেন, তাকে অভিশংসনে আরও সহিংসতা হতে পারে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত