রবিবার, ২ আগস্ট ২০২৬ ০২:৪৬ এএম
আমেরিকার মসনদ ছাড়ার আগে ইরানের বিরুদ্ধে যে বড় কোন পদক্ষেপ নিবেন ট্রাম্প, তা আগেই ধারণা করা হয়েছিল। কেননা, ট্রাম্পের শাসনামলে তেহরানের সঙ্গে উত্তেজনা ছিল চরমে। বিশেষ করে কাসেম সোলায়মানি হত্যার পর ইরানের হুমকিতে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল দুই দেশ।
অন্যদিকে পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের ওপর কম নিষেধাজ্ঞা দেননি মার্কিন প্রেসিডেন্ট। সবশেষ ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহ অস্ত্র হামলায় নিহতের পর হুমকি-পাল্টা হুমকিতে বছর শেষ করে তারা। এরপর থেকে ট্রাম্পের ওপর নাখোশ তেহরান।
ফলে মার্কিন নির্বাচনের আগে ও পরে ট্রাম্পের সমালোচনা করে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে আসছিল ইসলামী প্রজাতান্ত্রিক দেশটি। এসব কিছু বিবেচনা করে আগেই স্পষ্ট হয়েছিল বিদায়ের আগ মুহূর্তে ইরানকে বড় ধাক্কা দিতে পারে ট্রাম্প প্রশাসন। হলোও তাই।
ইসলামি প্রজাতান্ত্রিক দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার (১৩ জানুয়ারি) ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন প্রশাসন দাবি করছে, ‘এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বৃহৎ অংশের নিয়ন্ত্রণ করে থাকে।’
মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের যে দুটি ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি হচ্ছে- ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা এবং অন্যটি হচ্ছে আস্তান কুদস রাজাভি। এই সংস্থাটি ইমাম রেজা (আ.)’র মাযার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে। ইমাম রেজা হচ্ছেন শিয়া মুসলমানদের অষ্টম ইমাম।
নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন ফাউন্ডেশন দুটির নেতারা এবং তাদের সহযোগীরা। এছাড়া, তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এইসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত