ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি বাংলাদেশ কোচের পছন্দ

bcv24 ডেস্ক    ১০:৩১ পিএম, ২০১৯-০৪-২৫    552


ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি বাংলাদেশ কোচের পছন্দ

বিশ্বকাপে তামিম ইকবালের সঙ্গে বাংলাদেশের ইনিংস শুরু করবেন কে? স্টিভ রোডসের পছন্দ ডানহাতি ও বাঁহাতি ব্যাটসম্যানের বৈচিত্র। তবে কোচের চাওয়াই তো শেষ কথা নয়। বাস্তবতা ও পারিপার্শ্বিকতা ঠিক করে দেবে উদ্বোধনী জুটি। কোচ তাই এখনই প্রকাশ করতে চাইলেন না তামিমের সম্ভাব্য সঙ্গীর নাম।

সবশেষ দুই সিরিজে ডান ও বাঁহাতি জুটিই দেখা গেছে ওপেনিংয়ে। তামিমের সঙ্গে ইনিংস শুরু করেছেন ডানহাতি লিটন দাস। সৌম্য সরকার খেলেছেন তিনে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দুই জনেরই খেলার সম্ভাবনা খুব একটা নেই। দুজনের একজন জুটি বাঁধবেন তামিমের সঙ্গে, আরেকজন হয়তো থাকবেন একাদশের বাইরে।

কোচের পছন্দের কম্বিনেশন অনুযায়ী তামিমের সঙ্গী হওয়ার কথা লিটনের। তবে ঢাকা প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করে লড়াই জমিয়ে তুলেছেন সৌম্য। বৃহস্পতিবার মিরপুরে দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ তুলে ধরলেন সব বাস্তবতাই।

“সাম্প্রতিক সময়ে আমরা ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বেছে নিয়েছি, তামিম ও লিটন। ব্যক্তিগতভাবে আমি ডান-বাঁ কম্বিনেশন পছন্দ করি। তবে সৌম্য ঢাকা লিগের শেষ দুই ম্যাচে যা করেছে, সেটিও আমার ভালো লেগেছে। 

মজার ব্যাপার হলো, আগের ম্যাচে সেঞ্চুরি করে আউট হওয়ার পর আমি ওকে বলেছিলাম, ডাবল সেঞ্চুরির এমন সুযোগ খুব বেশি পাবে না। তখনও অনেক ওভার বাকি ছিল। বলেছিলাম, আবার সুযোগ পেলে ছুঁড়ে এসো না। কাকতালীয়ভাবে, পরের ম্যাচেই সে ডাবল সেঞ্চুরি করে ফেলল।”

“আমি এখনই বলতে চাই না, বিশ্বকাপে আমাদের সম্ভাব্য উদ্বোধনী জুটি কোনটি হবে। শুধু এটুকু বলছি, সৌম্য-লিটন, দুজনের ওপরই ভরসা আছে আমার।”

বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডে তিন ম্যাচেই ১ রান করে আউট হয়েছেন লিটন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও তিন ম্যাচে তার মোট রান ছিল ৭২। 

তিনে নেমে সৌম্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে খেলেন ৮০ রানের ইনিংস। নিউ জিল্যান্ডে প্রথম দুই ওয়ানডেতে বড় রান না পেলেও শুরুটা করেছিলেন ভালো। এরপর ঢাকা লিগের এই দুই ইনিংস। বাস্তবতা বলছে, তামিমের সঙ্গী হওয়ার লড়াইয়ে আপাতত এগিয়ে হয়তো সৌম্যই।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত