বিশ্বকাপের আগে স্টেইনকে নিয়ে শঙ্কা

bcv24 ডেস্ক    ১০:৩২ পিএম, ২০১৯-০৪-২৫    577


বিশ্বকাপের আগে স্টেইনকে নিয়ে শঙ্কা

এগিয়ে আসছে বিশ্বকাপ। এখন যে কোনো চোট মানেই বড় শঙ্কা। ডেল স্টেইনের চোট সেই দুর্ভাবনায়ই ফেলল দক্ষিণ আফ্রিকাকে। কাঁধের চোটে আইপিএল অভিযান শেষ হয়ে গেছে এই পেসারের।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলছিলেন স্টেইন। বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে টসের সময় বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, হালকা চোটের কারণে স্টেইন নেই একাদশে। বৃহস্পতিবার জানা গেল, হালকা নয়, স্টেইনের চোট যথেষ্টই গুরুতর।

বেঙ্গালুরুর চেয়ারম্যান সঞ্জিব চুরিওয়ালা জানিয়েছেন, কাঁধের প্রদাহের কারণে স্টেইনকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ৩৫ বছর বয়সী পেসার তাই টুর্নামেন্টের বাকিটায় আর খেলছেন না।

বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপ সামনে বলেই সতর্কতা বেশি। ২০১৬ সালের নভেম্বরে এই ডান কাঁধের চোটেই দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন স্টেইন। সেই চোটে তার ক্যারিয়ার শেষ হওয়ার শঙ্কাও ছিল। তবে দীর্ঘ লড়াইয়ে জিতে আবার মাঠে ফেরেন এই পেস বোলিং গ্রেট।

এবারের চোট কতটা গুরুতর বা ফিট হতে কতদিন লাগবে, এখনও জানা যায়নি কিছু।

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মেদ মুসাজি জানিয়েছেন, দেশে ফেরার পর স্টেইনের কাঁধের অবস্থা পর্যবেক্ষণ করবেন বিশেষজ্ঞ ডাক্তার। বিশ্বকাপ খেলতে ১৯ মে দেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা, তার আগে স্টেইনকে ফিট করে তোলাই হবে তাদের লক্ষ্য।

স্টেইন এবার আইপিএলে সুযোগ পেয়েছিলেন আরেকজনের চোটে। ন্যাথান কোল্টার-নাইল চোটে ছিটকে যাওয়ার পর বদলি হিসেবে তাকে নেয় বেঙ্গালুরু। দুটি ম্যাচ খেলে নিয়েছেন তিনি ৪ উইকেট। তাকেও থামতে হলো চোটে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত