ওয়ানডে মর্যাদা পেল যুক্তরাষ্ট্র ও ওমান

bcv24 ডেস্ক    ১০:৩৩ পিএম, ২০১৯-০৪-২৫    570


ওয়ানডে মর্যাদা পেল যুক্তরাষ্ট্র ও ওমান

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একসময় খেলেছেন ২৭টি ওয়ানডে। ইনিংসে ১২ ছক্কার রেকর্ডও গড়েছিলেন। সময়ের পরিক্রমায় সেই জেভিয়ার মার্শাল থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। তার হাত ধরেই তার নতুন দেশ পেল বিশ্ব ক্রিকেটে নতুন পরিচয়। প্রায় চার যুগ ধরে আইসিসির সদস্য হয়ে থাকা যুক্তরাষ্ট্র প্রথমবার পেল ওয়ানডে মর্যাদা। একই দিনে একই অর্জনের উচ্ছ্বাসে ভেসেছে ওমান।

নামিবিয়ায় বুধবার ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশিন টু-তে হংকংকে হারিয়ে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে ওয়ানডে মর্যাদা। এই ম্যাচের প্রায় ৪৫ মিনিট পর স্বাগতিক নামিবিয়াকে হারিয়ে একই স্বীকৃতি নিশ্চিত করে ওমান।

বেসবলের দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রিকেটের পরিচয় অনেক পুরোনো। ১৮৪৪ সালে কানাডার সঙ্গে একটি ম্যাচ খেলেছিল তারা, যেটি স্বীকৃত দুটি দেশের মধ্যে বিশ্বের প্রথম ক্রিকেট ম্যাচ হিসেবে। আইসিসির সদস্যপদ পেয়েছে তারা ১৯৬৫ সালে। আইসিসির টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে নিয়মিতই। ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদও পায় তারা। তবে বোর্ড ও প্রশাসনিক ঝামেলায় অনেক দিন থেকেই ভুগছে তাদের ক্রিকেট। স¤প্রতি সেই জটিলতা অনেকটাই কমেছে। সেটির সুফলই হয়তো মিলল মাঠের ক্রিকেটে।

উইন্ডহুকে ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে মার্শালের ১০০ ও স্টিভেন টেইলরের ৮৮ রানে যুক্তরাষ্ট্র তুলেছিল ৫০ ওভারে ২৮৮। হংকং থমকে যায় ১৯৬ রানে। বিপিএল খেলে যাওয়া যুক্তরাষ্ট্রের পেসার আলি খান নেন একটি উইকেট।

এই মার্শাল ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন ৭ টেস্ট, ২৪ ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি। ২০০৮ সালে কানাডার বিপক্ষে ওয়ানডেতে ১১৮ বলে ১৫৭ রানের ইনিংসের পথে রেকর্ড গড়েছিলেন ১২ ছক্কায়। পরে দলে জায়গা হারান, পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেশটির হয়েই সামনে হয়তো ওই ওপেনারকে আবার দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে।

দিনের আরেক ম্যাচে নামিবিয়াকে ৪ উইকেটে হারায় ওমান। চার বছর আগে আয়ারল্যান্ডে নামিবিয়াকে হারিয়েই টি-টোয়েন্টি মর্যাদা পেয়েছিল ওমান। পরে খেলেছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সব মিলিয়ে এখনও পর্যন্ত তারা খেলেছে ২০টি টি-টোয়েন্টি। ওয়ানডে খেলা হয়নি এখনও।

যুক্তরাষ্ট্র, ওমান, হংকং, নামিবিয়ার সঙ্গে টুর্নামেন্টে খেলছে পাপুয়া নিউ গিনি ও কানাডা। আরও দুটি দলের সামনে সুযোগ আছে ওয়ানডে মর্যাদা পাওয়ার।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত