বল পকেটে রেখে ভুলে গেলেন আম্পায়ার, খেলা বন্ধ!

bcv24 ডেস্ক    ১০:৩৪ পিএম, ২০১৯-০৪-২৫    568


বল পকেটে রেখে ভুলে গেলেন আম্পায়ার, খেলা বন্ধ!

মাঠের দুই আম্পায়ারের একজন মার্কাস স্টয়নিস বল খুঁজছেন। পাঞ্জাবের অধিনায়ক রবীচন্দ্রণ অশ্বিনও বলের খোঁজে অস্থির। এবি ডিভিলিয়ার্স হাসতে হাসতে বলছেন, বলটা কোথায় গেল! মাঠের আম্পায়াররাও বল খুঁজে পাচ্ছেন না। ম্যাচ চলছিল। তারই মাঝে আচমকা বল উধাও। সবাই ব্যস্ত হয়ে পড়লেন বল খুঁজতে।

বেশ কয়েক মিনিট বলের দেখা নেই। চলতি আইপিএলে বুধ্বার রাতে বেঙ্গালুরু বনাম পাঞ্জাব ম্যাচে এমন কাণ্ড ঘটল। আম্পায়ার শামসুদ্দিন নিজেও বল খুঁজতে নেমেছিলেন। শেষ পর্যন্ত কেউ বল খুঁজে পাচ্ছিলেন না। ফলে নতুন বল আনা হয় মাঠে।

এমন সময়ে নিজের পকেটে হাত দিয়ে জিভে কামড় দেন আম্পায়ার শামসুদ্দিন। পকেটে বল রেখে ভুলে গিয়েছিলেন তিনি। বেঙ্গালুরুর ব্যাটিংয়ের সময় ১৫তম ওভারে ঘটেছে এমন কাণ্ড। বোলিং করছিলেন পাঞ্জাবের ডানহাতি পেসার অঙ্কিত রাজপুত। বোলিংয়ে এসে বল খুঁজে পাচ্ছিলেন না তিনি। মার্কাস স্টয়নিস ও এবি ডিভিলিয়ার্স ঠায় দাঁড়িয়ে। 

অ্যাকশন রিপ্লেতে দেখা যায়, ১৪তম ওভার শেষ হওয়ার পর বোলার এসে বল দেন আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডকে। ওই ওভারে লেগ আম্পায়ার ছিলেন শামসুদ্দিন। ১৪তম ওভার শেষে টাইম-আউট ডাকেন আম্পায়ার। ঠিক তখনই অক্সেনফোর্ডের কাছ থেকে বল নেন আম্পায়ার শামসুদ্দিন। সেটা পকেটে রাখেন তিনি।

তারপর বেমালুম ভুলে যান পকেটে বল রাখার কথা। অ্যাকশন রিপ্লের পর পকেটে বল রাখার কথা মনে পড়ে শামসুদ্দিনের। মাঠে তো বটেই, এমন কাণ্ডের পর হাসাহাসি শুরু হয় ধারাভাষ্যকারদের মধ্যেও।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত