রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৫৪ এএম
উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের হামলায় ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত ১১ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। খবর এএফপি ও আল জাজিরার।
শনিবার (২৩ জানুয়ারি) এই খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বাহিনী হাশেদ আল-শাবি।
ইরাকের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের তিকরিতের পূর্বদিকে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন। এই হামলায় আইএস জিহাদিরা হালকা অস্ত্র ব্যবহার করেছে। তবে এই হামলার দায় এখনো স্বীকার করেনি আইএস।
এ বিষয়ে হাশেদের ইউনিট কর্মকর্তা আবু আলী আল-মালিকি বলেন, ‘আইএস আমাদের হাশেদ ব্রিগেড-২২ এর ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। নিহতদের মধ্যে ব্রিগেড কমান্ডারও রয়েছেন। এরপর সেখানে আরও সৈন্য পাঠানো হয়।’
ইরাকের রাজধানী বাগদাদে দায়েশের জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিরীহ পথচারী নিহত হওয়ার দুদিন পর হাশদ আশ-শাবি যোদ্ধাদের হত্যা করল এই জঙ্গি গোষ্ঠী।
অবশ্য ইরাক ২০১৭ সাল থেকে দাবি করে আসছে যে তারা আইএসকে পরাজিত করেছে। তবে এখনো এই জিহাদি গ্রুপ দেশটির বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে। বিশেষ করে পাহাড় ও মরুভূমি এলাকায়।
আইএস এর বিরুদ্ধে লড়াই করতে ২০১৪ সাল থেকে স্থানীয় বাহিনীকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনী। তারা ইরাকের সৈন্যদের প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও নজরদারি এবং আকাশ পথে জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনায় সহায়তা করে আসছে।
অবশ্য গেল কয়েক বছরে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনীর অনেক সদস্যই ইতোমধ্যে ইরাক ছেড়ে গিয়েছে। এক সময় ইরাকে ৫ হাজার ২শ’ যুক্তরাষ্ট্রের স্বশস্ত্র বাহিনীর সদস্যরা ছিলেন। বর্তমানে রয়েছেন ২ হাজার ৫শ’ জন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত