রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৫০ এএম
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিন জনগণকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরাইলি সংসদ নেসেট বলেছে, গাজা উপত্যকায় যেহেতু অবরোধের আওতায় রয়েছে সে কারণে গাজার লোকজন করোনাভাইরাসের টিকা পাবে না। খবর পার্সটুডের।
ইহুদিবাদী ইসরাইলের ঘোষণা সম্পর্কে ফিলিস্তিনি নেতারা বলছেন, ২০১৪ সালে ইসরাইলি আগ্রাসনের সময় যেসব ইহুদিবাদী সেনারা আটক হয়েছিল তাদেরকে মুক্ত করার জন্য ইসরাইল টিকা না দেয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণকে টিকা না দেয়ার ঘোষণার মধ্যদিয়ে তেল আবিব মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ঘটিয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ইসরাইলের এক-চতুর্থাংশ মানুষ টিকা গ্রহণ করেছে। অথচ তারা গাজা উপত্যকায় টিকা যেতে দিচ্ছে না।
এদিকে গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা হাতগুটিয়ে বসে থাকবে না। সংগঠনটি আরো বলেছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরাইলি সেনাদেরকে মুক্ত করতে হবে, অন্য কোনোভাবে নয়।
এর আগে, জাতিসংঘ ফিলিস্তিনিদের কাছে করোনাভাইরাসের টিকা পৌঁছানো নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। করোনাভাইরাসের মহামারিতে গাজা উপত্যকায় বহু মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানকার মৃত্যুহার অনেকটা বেশি।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত