রবিবার, ২ আগস্ট ২০২৬ ০১:৪৯ এএম
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক সমকামী যুগলের প্রত্যেককে ৭৭টি করে বেত্রাঘাত করা হয়েছে। গত ২৮ জানুয়ারি বান্দা আচেহ প্রদেশের একটি মসজিদের বাইরে জনসম্মুখে ওই বেত্রাঘাত করা হয়। এ সময় তাদের বাবা-মাও সেখানে উপস্থিত ছিলেন। সন্তানকে বেত্রাঘাতের দৃশ্য দেখে একজনের মা জ্ঞান হারান।
২০০১ সালে আচেহ প্রদেশ সরকার সায়ত্ত্বশাসনের অংশ হিসেবে শরিয়াহ আইন পালনের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি চুক্তি করে। এরপর থেকে প্রদেশটিতে তৃতীয়বারের মতো প্রকাশ্যে এই শরিয়াহ আইন কার্যকর করা হলো।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে স্থানীয় কিছু বাসিন্দা অভিযুক্ত দুই যুবকের বাসার কক্ষ ভেঙে তাদেরকে যৌন সঙ্গমরত অবস্থায় দেখে। তাদের একজনের বয়স ২৭ বছর, আরেকজনের ২৯। স্থানীয় বাসিন্দাদের খবরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
এরপর গত ডিসেম্বরে আচেহ প্রদেশের শরিয়াহ আদালত তাদের প্রত্যেককে ৮০টি করে বেত্রাঘাতের নির্দেশ দেয়। কিন্তু তিন মাস জেলে থাকার কারণে তিনটি বেত্রাঘাত কমিয়ে ৭৭টি করে বেত্রাঘাত করা হয়।
এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বেত্রাঘাত করার সময় ওই দুই যুবক ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। তারা শাস্তি থামানোর অনুরোধ জানায়; কিন্তু কর্তৃপক্ষ তাদের অনুরোধ রাখেনি।
প্রকাশ্যে বেত্রাঘাত দেখে দুই যুবকের একজনের মা অজ্ঞান হয়ে যান বলেও খবরে বলা হয়। এছাড়া ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের শরিয়াহ আদালত আরও চার ব্যক্তিকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য ৪০টি এবং মদপান করার জন্য ১৭টি বেত্রাঘাত করে।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের এই আইন একাধিকবার বাতিলের দাবি করা হলেও তা এখনও বলবৎ আছে। স্থানীয় জনগণের সমর্থনও রয়েছে আইনটির পক্ষে। এ প্রসঙ্গে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচেহ প্রদেশে ইসলামিক শরিয়ত আইন হলো শেষ কথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত