ডিসেম্বরেই চালু হবে খুলনা-মংলা পোর্ট ট্রেন: রেলপথ মন্ত্রী

bcv24 ডেস্ক    ১১:১০ পিএম, ২০২১-০১-৩০    246

ডিসেম্বরেই চালু হবে খুলনা-মংলা পোর্ট ট্রেন: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন বলেছেন, ২০২১ সালের ডিসেম্বরেই খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত নির্মাণাধীন নতুন রেলপথের কাজ শেষ করে ট্রেন চলাচলের জন্য খুলে দেয়া হবে। রেলপথমন্ত্রী আজ এ প্রকল্প পরিদর্শনের সময় রুপসা রেলসেতু নির্মাণ স্থলে উপস্থিত সাংবাদিকদের একথা জানান।

রেলপথ মন্ত্রী বলেন, যত সমস্যাই থাকুক, এই নিমার্ণ কাজ এই সময়ের মধ্যেই শেষ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে। তিনি বলেন, এ রুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করে সহজেই সারাদেশে পৌঁছানো যাবে। পোর্ট ব্যবহার করে নেপাল, ভুটান, ভারত আমাদের সাথে বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি করার সুযোগ পাবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। 

রেলপথমন্ত্রী এসময় বাংলাদেশ রেলওয়ের কয়েককটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ২০২২ সালে কক্সবাজার পর্যন্ত রেল লাইন চালু, পদ্মা সেতু চালুর দিন রেল চালু এবং এ বছর এ প্রকল্প চালু হলে রেলওয়েতে আমূল পরিবর্তন ঘটবে। পরে মন্ত্রী রূট ধরে খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত পরিদর্শন করেন।

খুলনা থেকে মংলা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ৬৪ কিলোমিটার ব্রডগেজ লাইন। এর মাধ্যমে মংলা পোর্টের সাথে সংযোগ স্থাপন হবে এবং সুন্দরবনে অধিক পর্যটক আসার সুযোগ পাবে। এ পর্যন্ত এ প্রকল্পের ৭৫% কাজ সম্পন্ন হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা এবং রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত