রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৩৮ এএম
কক্সবাজার শহরে শাহাব উদ্দিন নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের শহরের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহাব উদ্দিন (৩৫) বিজিবি ক্যাম্প সংলগ্ন দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের লোকজন তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাব উদ্দিনের বড় ভাই নুরুল কবির জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা বাসা থেকে ডেকে এনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘাতকদের শনাক্ত করা হয়েছে। তবে মামলার স্বার্থে পরিচয় দেয়া সম্ভব নয়। পুলিশ ঘাতকদের ধরার চেষ্টা চলছে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে আছি। পূর্বের কোনও বিষয়ের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত