রবিবার, ২ আগস্ট ২০২৬ ১২:৫৪ পিএম
উত্তর-পশ্চিম সিরিয়ার আফরিনে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৫ জন। স্থানীয় সময় শনিবার (৩০ জানুয়ারি) আফরিন জেলার একটি শিল্প এলাকায় বিস্ফোরকবাহী একটি গাড়ির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আনাদেলু এজেন্সির।
তবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সম্ভবত এটি ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা পরিচালিত হয়েছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় প্রতিরক্ষা সূত্রমতে, ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসীরা ক্রমাগতই সেখানে হামলা চালিয়ে যেতে থাকে, তবে তারা বেসামরিক লোকজনের ক্ষতি করার পরেও এর দায় স্বীকার করে না।
সন্ত্রাসবাদী এই গ্রুপটি প্রায়শই সিরিয়ার সীমান্ত সংলগ্ন তাল রিফাত এবং মনবিজ অঞ্চল থেকে জারাবুলাস, আজাজ, আফরিন এবং আল-বাবকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।
আফরিনকে তুরস্কের সন্ত্রাসবিরোধী আক্রমণাত্মক জলপাই শাখার মাধ্যমে ২০১৮ সালে ওয়াইপিজি বা পিকেকে সন্ত্রাসীদের ব্যাপকভাবে নিধন অভিযান চালানো হয়েছিল, কিন্তু এখনও সেখানে সন্ত্রাসী গোষ্ঠীটির স্লিপার সেল বিদ্যমান।
তুরস্কের বিরুদ্ধে ৩০ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করায় পিকেকে-কে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ দ্বারা সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করা হয়। যারা নারী, শিশুসহ প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী।
যে কারণে তুরস্ক ২০১৬ সাল থেকে সন্ত্রাসবাদী করিডোর গঠন রোধ করতে এবং সেখানকার বাসিন্দাদের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার জন্য উত্তর সিরিয়ায় দেশটির সীমান্ত পেরিয়ে ইউফ্রেটিস শিল্ড (২০১৬), জলপাই শাখা (২০১৮) এবং পিস স্প্রিং (২০১৯) নামে তিনটি সন্ত্রাসবিরোধী সফল অভিযান পরিচালনা করে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত